Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
‘টপ গান ৩’ আসবে?—২ ব্লকবাস্টারের সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কাজ করছেন টম ক্রুজ

বিনোদন

ভ্যারাইটি
19 May, 2025, 06:50 pm
Last modified: 19 May, 2025, 06:54 pm

Related News

  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • নিজের নাম থেকে বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে সুরি
  • ‘টপ গান থ্রি’ নির্মাণ হচ্ছে কি?

‘টপ গান ৩’ আসবে?—২ ব্লকবাস্টারের সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে কাজ করছেন টম ক্রুজ

২০২২ সালের মে মাসে মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভেরিক’ বিশ্বজুড়ে আয় করে ১.৪৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, ‘ডেজ অব থান্ডার’ আয় করেছিল ১৫৭ মিলিয়ন ডলার (সে সময়কার হিসাবে)।
ভ্যারাইটি
19 May, 2025, 06:50 pm
Last modified: 19 May, 2025, 06:54 pm
হলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা টম ক্রুজ। ছবি: রয়টার্স/ফাইল

'মিশন: ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে। এরই মধ্যে নিজের পরবর্তী ব্লকবাস্টার প্রকল্পগুলোর পরিকল্পনা জানিয়েছেন টম ক্রুজ।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার 'টুডে শো'কে তিনি জানান, ২০২২ সালে মুক্তি পাওয়া 'টপ গান: ম্যাভেরিক' এবং ১৯৯০ সালের রেসিং থ্রিলার 'ডেজ অব থান্ডার'-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়ে তিনি ও তার দল কাজ করছেন।

ক্রুজ বলেন, তারা বিভিন্ন ধরনের গল্প নিয়ে ভাবছেন এবং কী করা সম্ভব, তা নিয়েও আলোচনা চলছে। তিনি বলেন, 'টপ গান: ম্যাভেরিক' তৈরি হতে ৩৫ বছর লেগেছিল। এখন যেসব প্রকল্পে কাজ চলছে, তার মধ্যে 'ডেজ অব থান্ডার' ও 'টপ গান: ম্যাভেরিক' অন্যতম।

তিনি আরও জানান, বর্তমানে একাধিক ছবির কাজ করছেন তিনি। 'সবসময় কোনো না কোনো ছবির শুটিং, প্রস্তুতি বা পোস্ট-প্রোডাকশনে ব্যস্ত থাকি,' বলেন তিনি।

'এর মধ্যেই পরিচালক আলেহান্দ্রো ইনারিতুর সঙ্গে একটি ছবির কাজ শেষ করেছি, যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিজ্ঞতাটা ছিল অসাধারণ,' বলেন ইথান হান্ট চরিত্রে খ্যাত এই অভিনেতা। এছাড়া 'মিশন: ইম্পসিবল' পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারির সঙ্গেও একাধিক ছবিতে কাজ করছেন তিনি।

২০২২ সালের মে মাসে মুক্তি পাওয়া 'টপ গান: ম্যাভেরিক' বিশ্বজুড়ে আয় করে ১.৪৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, মূল 'টপ গান' মুক্তির চার বছর পর আসা 'ডেজ অব থান্ডার' আয় করেছিল ১৫৭ মিলিয়ন ডলার (সে সময়কার হিসাবে)।

২০২৪ সালের নভেম্বরে 'ডেজ অব থান্ডার ২' নিয়ে প্রাথমিক আলোচনা করেন ক্রুজ। এতে 'টপ গান: ম্যাভেরিক'-এর প্রযোজক জেরি ব্রুকহাইমারও যুক্ত হতে পারেন। মূল ছবিতে ক্রুজ অভিনয় করেছিলেন কোল ট্রিকল চরিত্রে—এক বহিষ্কৃত রেসকার চালক, যিনি রেসিং কিংবদন্তি হ্যারি হগের (রবার্ট ডুভাল) নেতৃত্বে একটি নতুন নাসকার দলে যোগ দেন।

২০২৪ সালের জানুয়ারিতে ভ্যারাইটি জানায়, প্যারামাউন্ট 'টপ গান ৩' নির্মাণ শুরু করেছে। 'ম্যাভেরিক'-এর সহ-লেখক এহরেন ক্রুগার নতুন কিস্তির চিত্রনাট্য লিখছেন। সূত্রমতে, পরিচালক হিসেবে জোসেফ কোসিনস্কিকে আবার আনার পরিকল্পনা রয়েছে।

ক্রুজের পরবর্তী ছবি হচ্ছে পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর সঙ্গে, যার এখনো নাম চূড়ান্ত হয়নি। ভ্যারাইটি ২০২৪ সালের অক্টোবরে জানায়, ছবির শুটিং শুরু হবে নভেম্বরে, যুক্তরাজ্যে। এতে ক্রুজের পাশাপাশি থাকবেন স্যান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুহলবার্গ, জেসি প্লেমন্স ও সোফি ওয়াইল্ড।

 

Related Topics

টপ নিউজ

টপ গান ৩ / টম ক্রুজ / ডেজ অব থান্ডার / টপ গান / মাভেরিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • মিশন ইমপসিবলে জলন্ত প্যারাস্যুটে ১৬ বার লাফ দিয়ে গিনেস রেকর্ড গড়লেন টম ক্রুজ
  • ২ বছরে তৈরি পানির নিচের সেট—‘মিশন ইমপসিবল’-এ দমবন্ধ করা স্টান্টে টম ক্রুজ
  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • নিজের নাম থেকে বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে সুরি
  • ‘টপ গান থ্রি’ নির্মাণ হচ্ছে কি?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]