Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 11:40 am
Last modified: 09 June, 2026, 11:41 am

Related News

  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 

পর্দা উন্মোচনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ এ স্থাপনাটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 11:40 am
Last modified: 09 June, 2026, 11:41 am
‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: টিবিএস

বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে নির্মিত দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত 'স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পর্দা উন্মোচনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ এ স্থাপনাটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং এবং সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. ফু বিন।

প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের 'সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি'র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানটি প্রায় ৬০ কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিয়েছে।

প্রকল্প-সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে বিদেশি সংস্থার তথ্যের ওপর নির্ভর করায় প্রয়োজনীয় পূর্বাভাস পেতে ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। তবে এ গ্রাউন্ড স্টেশন চালু হলে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে।

বঙ্গোপসাগরের ওপর দিয়ে অতিক্রমকারী একাধিক ওশান ও আর্থ অবজারভেশন স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম এই কেন্দ্র। এসব তথ্য ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও মেঘের গতিবিধি বিশ্লেষণের মাধ্যমে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সতর্কবার্তা দেওয়া যাবে।

এ ছাড়া স্টেশনটি বঙ্গোপসাগরে মাছ ধরার উপযোগী অঞ্চল চিহ্নিত করতে এবং সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা ও তাপমাত্রা বিশ্লেষণের মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে সহায়তা করবে।

২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ মেরিন ডেটা হাবে রূপান্তরের লক্ষ্যে 'এসজিএসএমআরএস ২০৩৫ মাস্টারপ্ল্যান' প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে দ্বিতীয় একটি ডেটা সেন্টার নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান অনুষদে এ স্টেশনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন / উদ্বোধন / দেশের প্রথম / প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]