Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

বাংলাদেশ

সিএনএন
25 April, 2026, 03:05 pm
Last modified: 25 April, 2026, 05:01 pm

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। 
সিএনএন
25 April, 2026, 03:05 pm
Last modified: 25 April, 2026, 05:01 pm
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়া বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকার একটি সেতুতে তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিবিসিকে জানিয়েছেন যে তার বোন জীবিত নেই মার্কিন পুলিশ জানিয়েছে। তিনি বলেন, "পুলিশ এখনো মরদেহ না পেলেও সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে"। তাদের পরিবারকে শনিবার ভোরবেলা ফোন করে সেটি জানানো হয়েছে।

নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত নিজ ফেসবুক প্রোফাইলেও এক পোস্টের মাধ্যমে তার বোনের মৃত্যুর বিষয়টি জানান। পোস্টে তিনি লিখেন, 'আমার বোন আর আমাদের সাথে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। 

সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ পাওয়া গেলেও বৃষ্টির এখনো কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস। 

শেরিফ চ্যাড ক্রনিস্টার এক বিবৃতিতে বলেন, 'এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। এটি আমাদের কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং যারা এই দুজনের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি বড় ধাক্কা।'

চিফ ডেপুটি জোসেফ মাউরের জানান, পারিবারিক সহিংসতার এক অভিযোগ পেয়ে শুক্রবার সকালে লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়। ২৬ বছর বয়সী আবুঘারবিয়েহ নিজেও ইউএসএফের সাবেক ছাত্র।

শেরিফ অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবুঘারবিয়েহর বিরুদ্ধে মারধর, বেআইনিভাবে আটকে রাখা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর খবর না জানানো এবং বেআইনিভাবে মরদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে।

গত ১৭ এপ্রিল লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার কথা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন তাদের এক বন্ধু। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, এর আগের দিন ক্যাম্পাসের আশপাশেই তাদের শেষবার দেখা গিয়েছিল।

মাউরের জানান, ময়নাতদন্তকারী চিকিৎসক এখনো লিমনের মৃত্যুর কারণ অনুসন্ধান করছেন। উইকেন্ডে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যেতে পারে। 

বৃষ্টির খোঁজ পেতে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে। ইউএসএফের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম জানিয়েছেন, শিক্ষার্থীদের পরিবার ও প্রিয়জনদের পাশে থাকতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

তদন্তকারীদের নজরে ছিলেন রুমমেট 

শুক্রবার গ্রেপ্তারের আগেও আবুঘারবিয়েহকে অন্তত দুবার জিজ্ঞাসাবাদ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরুতে তিনি কর্তৃপক্ষকে তথ্য দিলেও বৃহস্পতিবার পুনরায় জিজ্ঞাসাবাদের সময় তিনি সহযোগিতা করা বন্ধ করে দেন বলে জানান মাউরের।

চিফ ডেপুটি জানান, শুক্রবারের মধ্যেই তদন্তকারীরা এই ঘটনা এবং লিমনের মরদেহের সঙ্গে আবুঘারবিয়েহকে যুক্ত করার মতো প্রমাণ পেয়ে যান। 

শেরিফ অফিস জানায়, গ্রেপ্তারের সময় আবুঘারবিয়েহ একটি বাড়ির ভেতর দরজা বন্ধ করে অবস্থান নেন। পরিস্থিতি সামলাতে সোয়াট টিম এবং মধ্যস্থতাকারীদের ডাকতে হয়। গ্রেপ্তারের একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে একটি সাঁজোয়া যান দাঁড়িয়ে আছে। আর আবুঘারবিয়েহ কোমরে শুধু একটি তোয়ালে পেঁচিয়ে দুই হাত ওপরে তুলে সদর দরজা দিয়ে বেরিয়ে আসছেন।

পারিবারিক বাড়িতেই আবুঘারবিয়েহকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার ভাইয়ের করা পারিবারিক সহিংসতার এক অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে তার ঢোকার ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। 

আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালে মারধরের অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন আবুঘারবিয়েহ। পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। কিন্তু ওই ঘটনার একটির পর তার ভাই আদালতের কাছ থেকে একটি নিষেধাজ্ঞা (ইনজাংশন) জোগাড় করেন, যাতে আবুঘারবিয়েহ তার বা তার বাড়ির কাছে আসতে না পারেন। 

জামিল লিমনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়েহ। ছবি: হিলসবরো কাউন্টি শেরিফ অফিস

আদালতের নথিতে ভাই অভিযোগ করেছিলেন, তর্কাতর্কির জেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলায় আবুঘারবিয়েহ তাকে এবং তার মাকে আক্রমণ করেছিলেন। গত মে মাসে ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে ভাই সেটি বাড়ানোর আবেদন করেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করেন। 

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এ ম্যানেজমেন্টে স্নাতক পড়ছিলেন এই সন্দেহভাজন।

'আমরা পাথর হয়ে যাচ্ছি'

গত সপ্তাহ থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ থাকায় ফ্লোরিডায় তাদের বন্ধু এবং বাংলাদেশে আত্মীয়রা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন। 

লিমনের মরদেহ উদ্ধারের আগে তার ভাই জুবায়ের আহমেদ সিএনএনকে বলেছিলেন, 'এটি আমাদের জন্য ভীষণ যন্ত্রণার। আমরা পাথর হয়ে যাচ্ছি। যেকোনো কিছুই হতে পারে। আমরা শুধু সত্যিটা জানতে চাই যে তাদের কী হয়েছে। দুজন শিক্ষার্থী হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না।' 

পুলিশ জানায়, ক্যাম্পাস থেকে প্রায় তিন ব্লক দূরে লিমনের বাসস্থানে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে তাকে শেষবার দেখা গিয়েছিল। ২০২৪ সালের ফল থেকে তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। 

প্রায় এক ঘণ্টা পর ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে বৃষ্টিকে শেষবার দেখা যায়। তিনি গত ফলে একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশল (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে পড়াশোনা শুরু করেন। 

পরের দিন এক পারিবারিক বন্ধু তাদের দুজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ক্যাম্পাস পুলিশকে খবর দেন। 

লিমনের ভাই জুবায়ের জানান, লিমন বৃষ্টিকে পছন্দ করতেন এবং তাদের দুজনের মধ্যে বিয়ের বিষয়েও কথা হয়েছিল। জুবায়ের বলেন, 'লিমন জানিয়েছিল মেয়েটি খুব ভালো। ওর অনেক গুণ আছে। ভালো গান গাইতে পারে, আবার রান্নাও দারুণ করে।'

গত দুই বছর ধরে নিজের থিসিস নিয়ে কাজ নিয়ে করছিলেন লিমন। দক্ষিণ ফ্লোরিডার জলাভূমিগুলোর পরিবর্তন পর্যবেক্ষণে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যায়, তা নিয়ে গবেষণা করছিলেন তিনি। 

জুবায়ের বলেন, 'আমার ভাই খুবই ভদ্র এবং খুব সাদাসিধে একজন মানুষ। তার মুখে সব সময় হাসি লেগে থাকত।' পিএইচডি শেষ করে লিমন বাংলাদেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিলেন বলেও জানান তার ভাই।

 

Related Topics

টপ নিউজ

পিএইচডি / বাংলাদেশি শিক্ষার্থী / যুক্তরাষ্ট্র / ফ্লোরিডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • ফিফা বিশ্বকাপ ২০২৬: আর্থিকভাবে কে হলো লাভবান, কার হলো লোকসান?

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]