Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2026, 06:15 pm
Last modified: 13 April, 2026, 06:26 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বলেন, ‘যে চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। অযথা ঝামেলায় যাব না। আমরা সাদাসিধা মানুষ।’
টিবিএস রিপোর্ট
13 April, 2026, 06:15 pm
Last modified: 13 April, 2026, 06:26 pm
কুষ্টিয়ার দৌলতপুরে নিহত পীর আবদুর রহমান ওরফে শামীম। ফাইল ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করবে না তার পরিবার। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সোমবার (১৩ এপ্রিল) সকালে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফজলুর রহমান জানান, রোববার রাতেই পরিবারের সদস্যরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন তারা মামলা করবেন না।

তিনি বলেন, 'যে চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। অযথা ঝামেলায় যাব না। আমরা সাদাসিধা মানুষ।'

নিজের বয়স ৭০ বছরের বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, 'মামলা করতে হলে দৌড়াদৌড়ি করতে হবে, তদবির করতে হবে। এখন আর অত পরিশ্রম করতে চাই না।'
পরিবারের ওপর কোনো চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'না, কোনো চাপ নাই। দরবারে এখনও পুলিশ আছে।'

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে থানায় এসে মামলা করার কথা বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ থানায় আসেননি।'

তিনি বলেন, 'জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।'

হামলার পর নিহত পীর আবদুর রহমান ওরফে শামীমের দরবারের চিত্র। ছবি: সংগৃহীত

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবদুর রহমান ওরফে শামীমের কয়েক বছর আগের একটি ভিডিও গত শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এর জেরে শনিবার সকালে শামীমের দরবার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আবেদের ঘাট এলাকায় শতাধিক মানুষ জড়ো হয়। পরে দুপুরের দিকে তারা শামীমের দরবারে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় দরবারের ভেতরে থাকা পাঁচ থেকে সাতজন আহত হন। অন্যরা প্রাণভয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দরবার এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / পীর হত্যা / মামলা / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]