Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2026, 12:10 pm
Last modified: 12 April, 2026, 12:15 pm

Related News

  • চিকিৎসার আড়ালে আদ-দ্বীন হাসপাতাল বাণিজ্যিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭০৯
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩

শতভাগ সফল না হলেও হাম-রুবেলা সংক্রমণ সফলভাবে ‘অ্যারেস্ট’ করতে পেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪ লাখ ২ হাজার ৪৫৬ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য ৯০টি স্থায়ী ও ৪৫০টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৫৪০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
টিবিএস রিপোর্ট
12 April, 2026, 12:10 pm
Last modified: 12 April, 2026, 12:15 pm
ছবি: টিবিএস

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, 'রাতের অন্ধকারে হঠাৎ করেই এক দানবীয় শক্তির মতো আমাদের ওপর এই হামের আক্রমণ হয়েছিল। আমি বলব না যে আমরা ১০০ ভাগ সফল হয়েছি, তবে এটি বলতে পারি যে আমরা আজ পর্যন্ত এই রোগটিকে সফলভাবে 'অ্যারেস্ট' করতে বা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।'

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন মিলনায়তনে আয়োজিত মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলা ও ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু হলেও আজ থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনের মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে যদি আমরা সফলভাবে টিকার আওতায় আনতে পারি, তবেই আমরা এই আত্মঘাতী রোগ থেকে রক্ষা পাব। তিনি প্রতিটি অলি-গলিতে এই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

হাম-রুবেলা নিয়ন্ত্রিত হলেও সামনে ডেঙ্গুর বড় চ্যালেঞ্জ আসছে বলে সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, 'সামনেই ডেঙ্গুর একটি ধাক্কা আসতে পারে। আমরা দুই-তিন দিন আগেই এটা নিয়ে কাজ শুরু করেছি।' 

মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে সঠিক মাত্রায় রাসায়নিক মিশ্রণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ওষুধের মান ঠিক থাকলে তবেই পূর্ণবয়স্ক মশা মারা সম্ভব হবে।

অনুষ্ঠানে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রেল ও সড়কপথের সাথে সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের ব্যস্ততার কারণে তাদের শিশুরা যেন টিকাদান থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি গণমাধ্যমকে এই লড়াইয়ে শামিল হয়ে অভিভাবকদের সচেতন করার আহ্বান জানান এবং শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, হামের এই সমস্যাটি হঠাৎ করে আসেনি। বিগত সরকারের অসাবধানতা ও রুটিন মাফিক কাজ না করার কারণেই আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা যদি সময়মতো কাজগুলো করত, তবে বর্তমান সরকারের ওপর এই বাড়তি চাপ আসত না। 

তিনি আরও বলেন, 'বিরোধীদল চেয়েছিল এই সমস্যাটিকে মারাত্মক আকার দিতে, কিন্তু সরকারের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের কারণে এটিকে শুরুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এটি এখন একটি জাতীয় সমস্যা এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে তা মোকাবিলা করছে।' 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের বিস্তার রোধে আইসোলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সকল পর্যায়ের সরকারি হাসপাতালে রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। টিকাদান কর্মসূচিকে একটি 'আন্দোলন' হিসেবে অভিহিত করে তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তি বা স্বাস্থ্যকর্মীর পক্ষে সফল করা সম্ভব নয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪ লাখ ২ হাজার ৪৫৬ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর জন্য ৯০টি স্থায়ী ও ৪৫০টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৫৪০টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / হাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • চিকিৎসার আড়ালে আদ-দ্বীন হাসপাতাল বাণিজ্যিক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭০৯
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]