Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 09:35 am
Last modified: 11 April, 2026, 10:44 am

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, স্বস্তি নেই সবজি-মুরগিতেও

বিক্রেতারা জানান, পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়ে গেছে।
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 09:35 am
Last modified: 11 April, 2026, 10:44 am
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস

পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। একই সঙ্গে বেড়েছে সবজি, মুরগি ও অন্যান্য মাছের দাম।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর লালবাগ, নিউমার্কেট ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ৬০০–৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৮০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম ৩,০০০ থেকে ৩,২০০ টাকা কেজি।

আজিমপুরের বাসিন্দা গৃহিণী নুসরাত জাহান টিবিএসকে বলেন, "৫৫০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছের দাম ১,৩৮০ টাকা নিয়েছে। বৈশাখকে ঘিরে ইলিশের দাম কিছুটা বাড়ে, তবে এবার তা আমাদের নাগালের বাইরে চলে গেছে।"

নিউমার্কেট কাঁচাবাজারের মাছ বিক্রেতা তুহিন মিয়া বলেন, "এ বছর ইলিশের আমদানি কম। বেশি দামে কিনে আনতে হচ্ছে, তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। জেলেদের জালে বেশি মাছ ধরা পড়লে দামও কম থাকত।"

অন্যান্য মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। কেজিপ্রতি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ২২০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার পাঙ্গাশ মাছ ২০০ টাকা কেজিতে বিক্রি হলেও শুক্রবার তা ২০ টাকা বেড়ে ২২০ টাকায় উঠেছে। ১ কেজি ২০০ গ্রাম ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, যা তিন দিন আগে ছিল ২৮০ টাকা।

দুই কেজির বেশি ওজনের রুই মাছের দাম ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ৪২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া, পাবদা, শোল, টেংড়াসহ প্রায় সব মাছই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে।

এক মাসে সোনালি মুরগির দাম ৮০ টাকা বেড়ে কেজিতে ৪৩০ টাকা হয়েছে। ব্রয়লার মুরগি এক দিনের ব্যবধানে ২০ টাকা বেড়ে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে সোনালি মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং ব্রয়লার ১৭০ টাকায় বিক্রি হতো।

লালবাগের মুরগি ব্যবসায়ী কাউসার মিয়া বলেন, "আমাদেরও বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। যে দামে কিনি, সেই দামে বিক্রি করি। গতকালের তুলনায় আজ ব্রয়লার ১৫ টাকা বেশি দামে কিনতে হয়েছে। আর সোনালি মুরগির দাম ঈদের পর থেকেই বাড়ছে।"

তিনি আরও বলেন, "পাইকাররা বলছে, খামারিদের উৎপাদন কমেছে এবং পরিবহন খরচ বেড়েছে, তাই বাজারে দাম বেশি।"

এদিকে, বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, শিম ৮০ টাকা ও পটল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢেঁড়স ৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৮০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, সজিনা ৮০ থেকে ১০০ টাকা এবং কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউমার্কেটে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী জহির মিয়া বলেন, "গত সপ্তাহের তুলনায় আজ সব ধরনের সবজির দাম বেশি। কয়েক দিন ধরেই বাজারে সবজির দাম বাড়তি।"

সবজি বিক্রেতা তারেক বলেন, "পাইকারি বাজারে কেনা দাম বেড়েছে। জ্বালানি তেলের কারণে পরিবহন খরচও বেড়েছে। অনেক সবজির মৌসুম শেষের দিকে, ফলে সরবরাহ কম। তাই দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।"

তিনি আশা প্রকাশ করেন, "কয়েক দিনের মধ্যে নতুন সবজি উঠলে দাম কিছুটা কমতে পারে।"

এদিকে বোতলজাত সয়াবিন তেলের সংকটের মধ্যে খোলা তেলের দামও লিটারে প্রায় ১০ টাকা বেড়েছে। সরকার নির্ধারিত এক লিটার বোতলজাত তেলের দাম ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের নির্ধারিত দাম ১৭৬ টাকা এবং পাম তেলের দাম ১৬৪ টাকা।

তবে বাজারে খোলা সয়াবিন ২০০ থেকে ২১০ টাকা এবং পাম তেল ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে খোলা চিনি প্রতি কেজি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ৫ টাকা কম ছিল।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি এক মাসের বেশি সময় ধরে চললেও গত তিন-চার দিন ধরে নতুন করে অর্ডার নেওয়া বন্ধ রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইলিশের দাম / ইলিশ / পহেলা বৈশাখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • নীতি নয়, ইলিশ বোঝে পানির ভাষা; জলবায়ু পরিবর্তনে টিকবে তো জাতীয় মাছ?
  • ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে হালখাতার উৎসব 
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]