Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা: ইউসিবির সাবেক ২ পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:35 pm
Last modified: 31 March, 2026, 04:38 pm

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • ইউসিবি ব্যাংকের ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ১১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • গ্রাহকদের বিল আত্মসাৎ: ইউসিবি ব্যাংক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা: ইউসিবির সাবেক ২ পরিচালককে কারাগারে পাঠানোর আদেশ

আদালতের তথ্য অনুযায়ী, ইউসিবির সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ রফিকুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 04:35 pm
Last modified: 31 March, 2026, 04:38 pm
অপরূপ চৌধুরী ও তৌহিদ রফিকুজ্জামান। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররাম হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের তথ্য অনুযায়ী, ইউসিবির সাবেক পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ রফিকুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলা সংশ্লিষ্টরা জানান, আসামিরা ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে পক্ষপাতমূলকভাবে একটি কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদনে সহায়তা করেছিলেন। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও পাচারের সুযোগ তৈরি হয়।

এদিকে, একই মামলায় ১১ মার্চ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আদালত আগামী ৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, 'ভিশন ট্রেডিং' নামে একটি শেল কোম্পানির মাধ্যমে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে এ বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে এ মামলায় মোট ৩৬ জন আসামি ও ৯২ জন সাক্ষী রয়েছেন।

Related Topics

টপ নিউজ

আত্মসাৎ মামলা / ইউসিবি ব্যাংক / সাবেক পরিচালক / ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • ইউসিবি ব্যাংকের ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ১১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • গ্রাহকদের বিল আত্মসাৎ: ইউসিবি ব্যাংক কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]