Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2026, 04:35 pm
Last modified: 29 March, 2026, 04:41 pm

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানান, এই সীমাবদ্ধতা কাটাতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। আমি বিশ্বাস করি তিনি আমার অনুরোধটি সদয় বিবেচনা করবেন।”
টিবিএস রিপোর্ট
29 March, 2026, 04:35 pm
Last modified: 29 March, 2026, 04:41 pm
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে জানিয়ে নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ রোববার (২৯ মার্চ) নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের কার্যক্রম শুরু করেন তিনি।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় কোনো দলীয় বিষয় বিবেচনা করা হবে না। আমি রাষ্ট্র ও জনগণের স্বার্থে কাজ করব। নিজের নিরপেক্ষ অবস্থানের জায়গায় আমি অটল থাকব। ফলে কোনো ধরনের তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেব না।"

তথ্য প্রবাহ ও প্রযুক্তির অপব্যবহার রোধে গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমি অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি। কিন্তু অপতথ্য বা এআই-এর মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে আমাদের সতর্ক থাকতে হবে।"

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানান, এই সীমাবদ্ধতা কাটাতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। আমি বিশ্বাস করি তিনি আমার অনুরোধটি সদয় বিবেচনা করবেন।"

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তরুণ আইনজীবীদের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "আমি এমন এক বিচার ব্যবস্থার স্বপ্ন দেখি যেন কারো ন্যায়বিচার পাওয়া বাধাগ্রস্ত না হয়। এছাড়া তরুণ আইনজীবীদের যত দ্রুত সম্ভব বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও আমি প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই।"

Related Topics

টপ নিউজ

অ্যাটর্নি জেনারেল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • আ.লীগের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে: জয়নুল আবদিন ফারুক  
  • সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার মারা গেছেন
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]