Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2026, 02:50 pm
Last modified: 24 March, 2026, 03:01 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • জামানত ছাড়াই ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী
  • আ. লীগের বিচার, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2026, 02:50 pm
Last modified: 24 March, 2026, 03:01 pm
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে। এই সুবিধাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি স্পষ্ট করেন, এই ১০ লাখ টাকার ঋণ সরাসরি নগদ বা ক্যাশ হিসেবে দেওয়া হবে না। বরং বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেখানে আর্থিক সাপোর্টের প্রয়োজন হবে, যেমন—কোনো নির্দিষ্ট পেমেন্ট বা ফি দেওয়ার ক্ষেত্রে, ব্যাংক সরাসরি সেই পেমেন্ট সম্পন্ন করবে।

নুরুল হক নুর বলেন, 'সাধারণ ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয়, কিংবা অনেক ধরনের জটিলতা থাকে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায়, তারা শেষ পর্যন্ত সেসব দেশে কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়। এর ফলে বাংলাদেশ অনেকভাবে লাভবান হচ্ছে। একদিকে দেশের শিক্ষিত তরুণরা বিদেশে কাজের সুযোগ পাচ্ছে, অন্যদিকে তারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। যে কারণে গ্যারান্টি ছাড়া ১০ লক্ষ টাকা ঋণের ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে।' 

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজার বা রেমিট্যান্সের ওপর দীর্ঘমেয়াদি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'যুদ্ধের ফলে হয়তো সাময়িক কিছু সমস্যা হতে পারে, কিন্তু যুদ্ধ শেষ হলে ওইসব দেশ পুনর্গঠনের জন্য প্রচুর লোকবলের প্রয়োজন হবে। সেসময় বাংলাদেশের জন্য সেসব দেশের শ্রমবাজারে নতুন করে প্রবেশের একটি বড় সম্ভাবনা তৈরি হবে।'

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, 'আমরা মালয়েশিয়ার সরকারি পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই মালয়েশিয়া এবং ভিয়েতনামের শ্রমবাজার নিয়ে আমরা একটি ইতিবাচক সাড়া পাব, যার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সেখানে পাঠানো সম্ভব হবে।"

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান / বিদেশগামী শিক্ষার্থী / ঋণ সুবিধা / নুরুল হক নুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • জামানত ছাড়াই ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী
  • আ. লীগের বিচার, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]