Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 08:35 pm
Last modified: 05 March, 2026, 09:42 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • শপিংমল-দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক বলেন, ‘জেলার ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছেন যে আগামীকাল রাত ৮টার পর সব ধরণের দোকানপাট (পোশাক ও জুতা ব্যবসায়ীরা বাদে) বন্ধ রাখবেন। কেউ শপিংমলে লাইটের সাজসজ্জা করব না। বাইরের সাইনবোর্ড রাতে জ্বালাব না। যাতে অন্যান্য জেলার ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হন।’
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 08:35 pm
Last modified: 05 March, 2026, 09:42 pm
ছবি: টিবিএস

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে যশোরের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের আওতায় শপিংমলগুলোতে সব ধরনের আলোকসজ্জা (লাইটিং) বন্ধ রাখা হবে এবং রাত ৮টার পর দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। তবে তৈরি পোশাক ও জুতা ব্যবসায়ীরা ঈদুল ফিতরের পর থেকে রাত ৮টার মধ্যে দোকান বন্ধের এই নিয়ম পালন করবেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের কথা জানান। 'বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয়' শীর্ষক এই সভায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরা হয়।

সংগঠনের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, যশোর ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, যশোর মটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু এবং কাপড় ব্যবসায়ী তন্ময় সাহা প্রমুখ।

সভায় ওজোপাডিকো'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার বলেন, 'আমেরিকা-ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজন জ্বালানি। জ্বালানি না আনতে পারলে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা যাবে না। তখন কেউ বিদ্যুৎ পাবে না। সামনে আসছে গরম মৌসুম। এজন্য এখনই আমাদের সচেতন হতে হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। রাত ৮টার পর বিদ্যুতের পিকআওয়ার থাকে। এ সময়ের পর শপিংমলগুলো বন্ধ করতে হবে। এতে করে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। ক্রেতারা তখন দিনের বেলায় কেনাকাটা করতে পারবে। তা নাহলে যুদ্ধ বেশিদিন স্থায়ী হলে আর জ্বালানি দেশে না আসলে আমরা তখন বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে পারব না। এজন্য দেশের স্বার্থে সব নাগরিককে বিদ্যুৎ সাশ্রয়ী হতে হবে।'

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেন, 'বিদ্যুৎ হলো আমাদের জাতীয় সম্পদ। এটাকে রক্ষার দায়িত্ব দেশের সব নাগরিকের। জেলার ব্যবসায়ীরা উদ্যোগ নিয়েছেন যে আগামীকাল রাত ৮টার পর সব ধরণের দোকানপাট (পোশাক ও জুতা ব্যবসায়ীরা বাদে) বন্ধ রাখবেন। কেউ শপিংমলে লাইটের সাজসজ্জা করব না। বাইরের সাইনবোর্ড রাতে জ্বালাব না। যাতে দেশের অন্যান্য জেলার ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হন।'

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা দেশ ও সরকারের স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকেই অধিকাংশ খাতের ব্যবসায়ীরা রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখবেন। পাশাপাশি, এই সিদ্ধান্ত বাস্তবায়নে শহরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
 

Related Topics

টপ নিউজ

যশোর / বিদ্যুতের ঘাটতি / শপিংমল / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ইরান যুদ্ধের জেরে সরবরাহ সংকট, এলএনজি ভর্তুকি প্রায় তিন গুণ বেড়ে ১৬,৬০০ কোটি টাকা
  • শপিংমল-দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৯টা

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]