Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

বাংলাদেশ

সোহানুর রহমান
05 March, 2026, 07:20 pm
Last modified: 05 March, 2026, 07:25 pm

Related News

  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

বাবু শেখের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি, চুরি ও ছিনতাইসহ অন্তত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালে পাবনায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ২০১৯ সালে পর্নোগ্রাফি আইনে মামলা হয়।
সোহানুর রহমান
05 March, 2026, 07:20 pm
Last modified: 05 March, 2026, 07:25 pm
সিসিটিভিতে দেখা যাচ্ছে, বাবু শেখ ওরফে মাহবুব আলম মেয়েটিকে হাত ধরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এবং ইকো-পার্কে নিয়ে যাচ্ছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নিশা ইরা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বাবু শেখ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালতে তিনি এই জবানবন্দি দেন। এদিকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে এই ঘাতকের ভয়ংকর অপরাধ জীবনের নানা তথ্য।

তদন্ত সংশ্লিষ্ট তথ্য ও অনুসন্ধানে জানা গেছে, বাবু শেখের প্রকৃত নাম মাহবুব আলম (৪৫)। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকায়। তিনি মৃত হাতেম শেখের ছেলে। পরিচয় গোপন করে তিনি গাইবান্ধা, পাবনা ও চট্টগ্রামে মোট তিনটি বিয়ে করেছেন। এলাকায় মাহবুব নামে পরিচিত হলেও অপরাধে জড়িয়ে এক দশক আগে বাড়ি ছাড়েন তিনি। বর্তমানে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় 'বাবু শেখ' পরিচয়ে বসবাস করতেন।

বাবু শেখের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি, চুরি ও ছিনতাইসহ অন্তত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। ২০১৮ সালে পাবনায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও পরে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ২০১৯ সালে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের আরও দুটি মামলা রয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার শিশু ইরার পরিবার বর্তমানে শোকে স্তব্ধ। ইরার বাবা পেশায় অটোরিকশাচালক মনিরুল ইসলাম জানান, তাদের ঘরে টেলিভিশন না থাকায় ইরা প্রায়ই পাশের বাসায় টিভি দেখতে যেত। এই নিয়ে মাসখানেক আগে বাবু শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং বাবু শেখ তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

কান্নাজড়িত কণ্ঠে মনিরুল ইসলাম বলেন, "আমার মেয়েটা কেন তাদের বাসায় যায়—এই বিষয় নিয়ে বাবু শেখের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল। আমার ঘরে একটা টিভি থাকলে হয়তো আজ ইরামণি বেঁচে থাকত।" তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পরও সবার সামনে তাকে হত্যার হুমকি দিয়েছেন অভিযুক্ত।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার পর গলা কেটে হত্যা করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তের পরিবার পাশাপাশি বসবাস করত এবং তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে শিশুটিকে টার্গেট করা হয়েছিল। ইরা হত্যার পর থেকে বাবু শেখের তৃতীয় স্ত্রী আত্মগোপনে রয়েছেন। মামলার তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

শিশু হত্যা / সীতাকুণ্ড / ধর্ষণ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]