Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বাগেরহাটে উদ্ধার হলো বিপন্ন ‘ধূসর মাথাযুক্ত মেছো ঈগল’, প্রাণ বাঁচাল স্থানীয়রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 04:20 pm
Last modified: 26 February, 2026, 04:49 pm

Related News

  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

বাগেরহাটে উদ্ধার হলো বিপন্ন ‘ধূসর মাথাযুক্ত মেছো ঈগল’, প্রাণ বাঁচাল স্থানীয়রা

ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম হাওলাদার বলেন, “খবর পাওয়ার পর সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করি। এর ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে আটকা পড়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল। এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে এটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 04:20 pm
Last modified: 26 February, 2026, 04:49 pm
ছবি: টিবিএস

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে বসতবাড়ির সীমানা প্রাচীরের জালে আটকা পড়ে আহত হওয়া একটি ধূসর মাথাযুক্ত মেছো ঈগল উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাখিটি সুস্থ হলে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ওয়াইল্ডটিম।

স্থানীয় সূত্রে জানা যায়, চাল রায়েন্দা গ্রামের বাসিন্দা জাকির মিরের বাড়ির সীমানা প্রাচীরের জালে বড় আকৃতির ওই পাখিটি আটকা পড়ে ছটফট করছিল। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে খবর দেওয়া হয় ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসে। খবর পেয়ে সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে বাড়ির মালিক জাকির মির বলেন, "সকাল দিকে দেখি সীমানা প্রাচীরে জালে বড় একটা পাখি আটকা পড়ে আছে। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম বিরল কোনো পাখি হতে পারে। তাই আমরা নিজেরা কিছু না করে দ্রুত ওয়াইল্ডটিমে খবর দেই। পাখিটা যেন বেঁচে যায়, এটাই চেয়েছি।"

ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম হাওলাদার বলেন, "খবর পাওয়ার পর সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করি। এর ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে আটকা পড়ে অনেক দুর্বল হয়ে পড়েছিল। এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে এটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।"

তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে এ ধরনের শিকারি পাখি লোকালয়ে চলে আসে। স্থানীয়রা সচেতন হয়ে দ্রুত খবর দেওয়ায় পাখিটিকে বাঁচানো সম্ভব হয়েছে।

ধূসর মাথাযুক্ত মেছো ঈগল মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাভূমি অঞ্চলের একটি শিকারি পাখি। বাংলাদেশে এটি সাধারণত সুন্দরবন ও উপকূলীয় নদী-খাল সংলগ্ন এলাকায় দেখা যায়। পূর্ণবয়স্ক একটি ঈগলের দৈর্ঘ্য প্রায় ৬৫ থেকে ৭৫ সেন্টিমিটার হয়ে থাকে। এর মাথা ও ঘাড় ধূসর, বুক হালকা বাদামি এবং ডানা গাঢ় বাদামি রঙের হয়। শক্ত ঠোঁট ও ধারালো নখর দিয়ে পানির ওপর থেকে মাছ শিকার করাই এই পাখির প্রধান বৈশিষ্ট্য। এরা সাধারণত একা বা জোড়ায় বিচরণ করে এবং উঁচু গাছে বাসা বাঁধে।

Related Topics

টপ নিউজ

ঈগল / বাগেরহাট / বিপন্ন প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 
  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]