Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
প্রটোকল ছাড়াই রাজশাহীতে ঘুরছেন ভূমিমন্ত্রী, রিকশাতেই চলাচল গত ১০ বছর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 04:50 pm
Last modified: 22 February, 2026, 05:01 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

প্রটোকল ছাড়াই রাজশাহীতে ঘুরছেন ভূমিমন্ত্রী, রিকশাতেই চলাচল গত ১০ বছর

রিকশাচালক আব্দুল কুদ্দুস গত ১০ বছর ধরে তার রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, “স্যার আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে।”
টিবিএস রিপোর্ট
22 February, 2026, 04:50 pm
Last modified: 22 February, 2026, 05:01 pm
ছবি: টিবিএস

ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে চলাচল করছেন মিজানুর রহমান মিনু। কুশল বিনিময় করছেন নগরবাসীর সাথে, যা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে।

সরেজমিনে দেখা যায়, আজ রোববার সকালেও তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় চড়ে বের হন। এ সময় তার সাথে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না। রিকশাটি চালাচ্ছিলেন তার দীর্ঘদিনের রিকশাচালক আব্দুল কুদ্দুস। রিকশায় চড়ে তিনি নগরীর সাহেব বাজার এলাকার 'মনুলাইট গার্ডেন'-এ তার ব্যক্তিগত অফিসে আসেন। এ সময় রাস্তার দুই পাশে থাকা মানুষকে দু হাত নেড়ে অভিবাদন জানান তিনি। রিকশায় যাতায়াতের সময় তার সাথে পুলিশের কোনো প্রটোকল বা বিশেষ নিরাপত্তা বহর দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হলো রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র। এরপর ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী আসেন তিনি। নিজের শহরে ফেরার পর থেকেই কোনো প্রটোকল ছাড়াই তিনি সাধারণ মানুষের সাথে মিশে রিকশায় চলাচল করছেন।

মিজানুর রহমান মিনুর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘ ১১ বছর ধরে কাজ করছেন আব্দুর রব পান্না। তিনি বলেন, "মিজানুর রহমান আগে থেকেই বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করতেন রিকশায় চড়ে। ভূমিমন্ত্রী হওয়ার পরও তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই রিকশায় চলাচল করছেন। গতকাল তিনি নগরীর সাগরপাড়া এলাকার কাঁচা বাজারে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মুরগি ব্যবসায়ীদের সাথে দেখা-সাক্ষাৎ করেছেন এবং কুশল বিনিময় করেছেন। এখান থেকেই তিনি বাজার করতেন। তার সাথে সব মানুষের আন্তরিক সম্পর্ক। আমরা চাই, এভাবে জনগণের সাথে মিশে সবার সাথে সম্পর্ক রেখে তিনি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন—এটা আমাদের আশা।"

রিকশাচালক আব্দুল কুদ্দুস গত ১০ বছর ধরে তার রিকশা চালাচ্ছেন। তিনি বলেন, "স্যার আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে।"

রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, "রাজশাহী সদর আসন থেকে ৪৬ বছর পর এবং রাজশাহী জেলা থেকে ২১ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এটি রাজশাহীবাসীকে উৎফুল্ল ও উচ্ছ্বসিত করেছে। আমরা চাই মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীসহ দেশবাসীর কাছে 'মিনু ভাই' হিসেবেই পরিচিত হবেন এবং রাজশাহী ও দেশের কল্যাণে কাজ করবেন।"

Related Topics

টপ নিউজ

রাজশাহী / ভূমিমন্ত্রী / প্রটোকল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]