Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 09:55 am
Last modified: 22 February, 2026, 10:02 am

Related News

  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় হাউজিং ব্যবসায়ীকে গুলি, শ্যুটার গ্রেপ্তার
  • সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 09:55 am
Last modified: 22 February, 2026, 10:02 am
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় একটি 'কিশোর গ্যাংয়ের' হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় দুই শ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার বিচার দাবিতে শনিবার রাতে আদাবর থানা ঘেরাও করেন কারখানাটির মালিক ও শ্রমিকরা।

কারখানাটির মালিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদাবর ১৭ নম্বর রোডে এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় এই হামলার ঘটনা ঘটে।

মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন বলেন, 'রাসেল ওরফে কালা রাসেল নামের স্থানীয় এক কিশোর গ্যাংয়ের সদস্য তার চাচার কাছে ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকার করায় সন্ধ্যায় রাসেলের নেতৃত্বে ৮-১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য তার কারখানায় হামলা চালায়। কারখানার দুই শ্রমিককে কুপিয়ে গুরুতর জখম করা হয়।'

হামলার ঘটনার বিচার দাবিতে রাত ১১টার দিকে আদাবর থানা ঘেরাও করেন এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এ সময় তারা থানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১২টা) তারা সেখানে অবস্থান করছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসে উপস্থিত হয়। 

এ বিষয়ে ডিএমপির আদাবর থানার পরিদর্শক (অপারেশন্স) অপূর্ব দাস বলেন, 'স্থানীয় রাসেল নামের একজনের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের ঝামেলা হয়। রাসেলের বিচার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আদাবর থানার সামনে এসে বিচার চাই, বিচার চাই বলে স্লোগান দিতে থাকে। পরে তাদের সঙ্গে কথা বলে ঘটনাটি দেখার আশ্বাস দেওয়া হয়েছে।'

কারখানাটি কার এবং ঠিক কী কারণে ঝামেলার সৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তবে দুই শ্রমিককে কুপিয়ে আহত করার বিষয়ে তিনি বলেন, 'দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং দুইজনকে কুপিয়ে জখম করার দাবি তারা করছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।'
 
Related Topics

টপ নিউজ

চাঁদা দাবি / চাঁদা / হামলার অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় হাউজিং ব্যবসায়ীকে গুলি, শ্যুটার গ্রেপ্তার
  • সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে
  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]