Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, অলিগলিতে ভোটের উৎসব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 01:35 pm
Last modified: 11 February, 2026, 01:39 pm

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, অলিগলিতে ভোটের উৎসব

সাভার থেকে নিজ ভোটার এলাকা ঢাকা-১৫তে আগামীকাল ভোট দিতে পরিবারসহ এসেছেন বিথি আক্তার। তিনি টিবিএসকে বলেন, “সাভারেও দেখেছি আর মিরপুরেও দেখছি, এ যেন উৎসব লেগে আছে। নির্বাচনের সময় এমন উৎসবমুখর পরিবেশ বিগত ১৫/২০ বছরে দেখিনি।”
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 01:35 pm
Last modified: 11 February, 2026, 01:39 pm
ফাঁকা ঢাকা, রিকশাই এখন চলাচলের প্রধান বাহন। ছবি: টিবিএস

মিরপুরের ভোটার রিকশা চালক আসলাম। মিরপুর-১০ গোল চত্বরে তার রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন যাত্রীর জন্য। এসময় কথা হয় আসলামের সাথে। তিনি জানান, এবারে নির্বাচনের আগেই তার ভোটার এলাকা সিরাজগঞ্জ থেকে ঢাকা-১৬ আসনে স্থানান্তর করেছেন তিনি। তাই ঢাকাতেই আছেন আগামীকাল ভোট প্রদানের জন্য।

আসলাম টিবিএসকে বলেন, "আজ ঢাকার রাস্তা একেবারেই ফাঁকা। কোনও যানজট নেই৷ গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রী ছিলো রাস্তায়। আজ খুবই অল্পসংখ্যক যাত্রী রাস্তায় বেড়িয়েছেন। গতকাল একদিনে তিন হাজার টাকার বেশি আয় হলেও আজ সকাল থেকে ৩০০ টাকাও হয়নি। এরপরও কোনও আক্ষেপ নেই৷ কারণ ১৭ বছর পরে মানুষ ভোট দিতে পারবে, আমিও পারবো। তাই আয়ের চেয়ে ভোটের উৎসবটাই বড়।"

শুধু আসলামই নন, রাজধানী ঢাকার মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, গাবতলি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে মানুষের সাথে কথা বলে এমন চিত্রই দেখা গেছে। সবাই ভোট দিতে উদগ্রীব হয়ে আছে, আর শেষ মুহূর্তে যে যার আসনের দিকে ছুটছেন।

সাভার থেকে নিজ ভোটার এলাকা ঢাকা-১৫তে আগামীকাল ভোট দিতে পরিবারসহ এসেছেন বিথি আক্তার। তিনি টিবিএসকে বলেন, "ঢাকা আজ ঈদের মতো ফাঁকা। বাস কখন যে সাভার থেকে মিরপুরে পৌঁছালো টেরই পেলাম না। অন্য সময় ২-৩ গুন সময় বেশি লাগে।"

তিনি আরও বলেন, "সাভারেও দেখেছি আর মিরপুরেও দেখছি, এ যেন উৎসব লেগে আছে। নির্বাচনের সময় এমন উৎসবমুখর পরিবেশ বিগত ১৫/২০ বছরে দেখিনি।"

শ্যাওড়াপাড়ায় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আবু ইউসুফ, ইয়াসিন রানাসহ বেশ কয়েকজন। চায়ের আড্ডার ফাঁকে জমে উঠেছিল ভোটের আলাপ। এসময় আবু ইউসুফ টিবিএসকে বলেন, "আমি চাকরি করি নারায়ণগঞ্জ কিন্তু ভোটার ঢাকার তাই একদিন আগে বন্ধুর বাসায় চলে এসেছি ভোট দেওয়ার জন্য। ২০১০ সালে ভোটার হলেও এইবারেই প্রথম ভোট দিবো৷ এবারের মতো নির্বাচনের পরিবেশ আগে কখনও দেখিনি। সবার মনেই উৎফুল্ল ভাব।"

বিজয় সরনীতে কথা হয় হাফিজুলের সাথে। তিনি তার পরিবারসহ ঘুরতে বেড়িয়েছেন। তিনি টিবিএসকে বলেন, "এবারের নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে ঈদের উৎসব চলছে। তাই ছুটির দিনে ঘুরতে এসেছি। আগামীকাল পরিবারের সবাইকে নিয়ে উৎসবের মতোই ভোট দিতে কেন্দ্রে যাবো।"

ফার্মগেটে বাসের জন্য অপেক্ষা করছিলেন হুমায়রা বেগম। তিনি টিবিএসকে বলেন, "পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি ফরিদপুর যাচ্ছি। গতকাল কোনও গাড়ির সিট পাইনি তাই আজকে যাচ্ছি। এবারের এই উৎসবমুখর ভোট কোনভাবেই মিস করতে চাচ্ছি না। আমরা চাই সুষ্ঠু পরিবেশেই নির্বাচন সম্পন্ন হোক।"

শেকড় পরিবহনের হেলপার রাজু টিবিএসকে বলেন, "আজ রাস্তায় লোকজনের চাপ কম, রাস্তায় গাড়িও কম। গতকাল অনেক গাড়িই রিজার্ভ ভাড়ায় ঢাকার বাহিরে চলে গেছে। গতকাল যাত্রীর চাপের কারনে ভাড়া একটু বেশি নিয়েছি। সবার মতো ভোট তো আমাদের জন্যও উৎসব। তবে আজ ভাড়া বেশি নেওয়া হচ্ছে না।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোটার / উৎসবমুখর পরিবেশ / ফাঁকা ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]