Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
জাতীয় নির্বাচন: ৩৪৪ অভিযোগ ইসিতে, পার্বত্য জেলার ১০৮ কেন্দ্রের ফল সংগ্রহে ওয়্যারলেস ব্যবহারের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 08:15 pm
Last modified: 05 February, 2026, 08:20 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

জাতীয় নির্বাচন: ৩৪৪ অভিযোগ ইসিতে, পার্বত্য জেলার ১০৮ কেন্দ্রের ফল সংগ্রহে ওয়্যারলেস ব্যবহারের সিদ্ধান্ত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 08:15 pm
Last modified: 05 February, 2026, 08:20 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) এখন পর্যন্ত ৩৪৪টি অভিযোগ জমা পড়েছে। একই সাথে তিন পার্বত্য জেলার দুর্গম ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহারের বিশেষ উদ্যোগ নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইসির প্রতিবেদন অনুযায়ী, মোট ৩৪৪টি অভিযোগের মধ্যে ১৪৪টি এসেছে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে এবং ২০১টি অভিযোগ এসেছে নির্বাচনি আচরণবিধি ভঙ্গসহ অন্যান্য বিষয়ে।
মো. সাইফুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ২১২টি মামলা করেছেন। এসব মামলায় মোট ২২ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া 'ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি' ১৫টি অভিযোগের সংক্ষিপ্ত বিচারকার্য সম্পন্ন করে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

দুর্গম ১০৮ ভোটকেন্দ্রের ফল সংগ্রহে বিশেষ উদ্যোগ

পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে সংগ্রহ করতে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে রাঙামাটির ২০টি, বান্দরবানের ৪৬টি এবং খাগড়াছড়ির ৪২টি কেন্দ্রের ফল সংগ্রহ করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বুধবার তিন জেলার রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।

ইসি'র সবশেষ তথ্যানুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার মোট ভোটকক্ষ বা বুথের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কার্যক্রম পরিচালনায় মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োজিত থাকবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "একই দিনে দুটি ভোট (সংসদ নির্বাচন ও গণভোট) আয়োজনের কারণে বুথ ও ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার ব্যালট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।"

বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
 
Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন / পার্বত্য জেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]