Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2026, 06:25 pm
Last modified: 03 February, 2026, 06:34 pm

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

প্রশাসন ও ইসির পক্ষপাতিত্বে সরকারি কর্মকর্তারাও ধানের শীষে ভোট চাচ্ছেন: আসিফ মাহমুদ

এনসিপি মুখপাত্র বলেন, '১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।'
টিবিএস রিপোর্ট
03 February, 2026, 06:25 pm
Last modified: 03 February, 2026, 06:34 pm
ছবি: টিবিএস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে 'ধানের শীষ' প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। তিনি একে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলে অভিহিত করেছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে এনসিপির নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ভোট চাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাচ্ছেন, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।' তিনি উদাহরণ টেনে বলেন, 'আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি একটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।'

এনসিপি মুখপাত্র বলেন, '১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রার্থীকে শোকজ করার পরদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।'

সরকারের পতন পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো 'সাজানো নির্বাচন' হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, তবে মনে করবেন না শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয়। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে।'

পথসভায় নাটোর-৩ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রার্থী এস এম জার্জিস কাদির বলেন, 'সিংড়ার অসংখ্য তরুণ নেশায় আসক্ত, অনেকে শিক্ষিত হয়েও বেকার বসে আছেন। মহান আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি আমার ওপর দায়িত্ব প্রদান করেন, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করব। এর আগে আমরা দেখেছি, শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।'

এনসিপির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন বলেন, 'প্রশাসন আমাদের কথা শোনে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হচ্ছে না। চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে, পুলিশ বলছে কেউ লিখিত অভিযোগ করেনি তাই ব্যবস্থা নিতে পারছে না।' তিনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে বলেন, জার্জিস কাদিরের মতো একজন শিক্ষককে নির্বাচিত করলে তিনি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভোটকেন্দ্র দখল প্রসঙ্গে বলেন, 'যারা বলছেন ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চান তাদেরকে বলি—এটা হতে দেব না। আমরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। জনগণ ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ।'

এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের দক্ষিণ অঞ্চলের সংগঠক ফয়সাল আহমেদ, নাটোর জেলা জামায়াতের শুরা সদস্য আফসার আলী, সিংড়া উপজেলা জামায়াতের আমির আমানুল্লাহ খান, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, পৌর সেক্রেটারি মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল মন্নাফ, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি রুহুল আমীন এবং সিংড়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান আলী প্রমুখ।

দেশজুড়ে নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ মোল্লাসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ / এনসিপি / নির্বাচন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]