Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 10:05 pm
Last modified: 20 January, 2026, 10:09 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

সাতক্ষীরা-৩ আসনে সরেননি বিএনপির বিদ্রোহী শহিদুল, মাঠে থাকলেন ১৯ প্রার্থী

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ রেজাউল ইসলাম এবং জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ মোট ৫ জন।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 10:05 pm
Last modified: 20 January, 2026, 10:09 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতে ইসলামীর সমর্থনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার চারটি সংসদীয় আসনে বর্তমানে ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব, জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, ইসলামী আন্দোলনের শেখ রেজাউল ইসলাম এবং জাতীয় পার্টির জিয়াউর রহমানসহ মোট ৫ জন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে নির্বাচনি লড়াইয়ে থাকছেন বিএনপির আব্দুর রউফ, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী এবং ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম।

সাতক্ষীরা-৩ আসনে আলোচনার কেন্দ্রে থাকা বিএনপির বিদ্রোহী প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল ইসলাম শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে তিনি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং বিএমজেপির রুবেল হোসেন।
অন্যদিকে, সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম গোলাম রেজা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে লড়াইয়ে থাকলেন বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতের জিএম নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, আগামীকাল ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / বিএনপি / মনোনয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]