Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 05:15 pm
Last modified: 20 January, 2026, 06:09 pm

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

জুলাই অভ্যুত্থানে রামপুরা-বনশ্রীতে ২৮ হত্যা: লে. কর্নেল রেদোয়ানসহ ৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু

জবানবন্দিতে বিশ্বজিৎ রাজবংশী জানান, ২০২৪ সালের ১৮ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে তার বড় ভাইয়ের ফোনে কল করে একজন জানান, তার বাবাকে বিজিবি গুলি করেছে। রামপুরা ব্রিজের ওয়াসা গেটের সামনে তার বাবা পড়ে আছেন।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 05:15 pm
Last modified: 20 January, 2026, 06:09 pm
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় ২৮ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিজিবির আলোচিত সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের সূচনা বক্তব্য প্রদানের মাধ্যমে এ বিচার কাজ শুরু হয়। এরপর মামলার প্রথম সাক্ষী বিশ্বজিৎ রাজবংশীর জবানবন্দি রেকর্ড করা হয়। বিশ্বজিৎ রাজবংশী রামপুরায় ২০২৪ সালের ১৮ জুলাই বিজিবির গুলিতে নিহত গংগাচরণ রাজবংশীর ছেলে।

এদিন সকালে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে মামলার গ্রেপ্তারকৃত দুই আসামি—লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক বিজিবি কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে মামলার অপর দুই আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এখনও পলাতক রয়েছেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর জবানবন্দি দেন বিশ্বজিৎ রাজবংশী।

জবানবন্দিতে বিশ্বজিৎ রাজবংশী জানান, তিনি পেশায় একজন এসি মেকানিক। তার বাবা গংগাচরণ রাজবংশী ছিলেন জাদুশিল্পী শাহিন শাহর ব্যক্তিগত গাড়িচালক। ২০২৪ সালের ১৮ জুলাই আনুমানিক রাত ১০টার দিকে তার বড় ভাই মিঠু রাজবংশীর ফোনে একটি কল আসে। সেই ব্যক্তি ফোনকলে জানান, তার বাবাকে (গংগাচরণ রাজবংশী) বিজিবি গুলি করেছে। রামপুরা ব্রিজের ওয়াসা গেটের সামনে তার বাবা পড়ে আছেন। পরে তার মা, এলাকার দুই–তিনজনসহ তিনি (বিশ্বজিৎ) ঘটনাস্থলে যান। তারা গিয়ে দেখেন, তার বাবার বুকের ডান পাশে একটি গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে। পরদিন তার বাবার মরদেহ পোস্তগোলা শ্মশানে সৎকার করেন তারা।

এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২১ ডিসেম্বর পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। উপস্থিত দুই আসামির পক্ষে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। গত বছরের ৬ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলাকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় ২৮ জন নিহত হন এবং অসংখ্য মানুষ আহত হন। অভিযোগ রয়েছে, বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছুড়তে দেখা গেছে এবং অন্য আসামিরা এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন। তদন্ত সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রসিকিউশন এই চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথক আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
 
Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / মানবতাবিরোধী অপরাধের মামলা / বিজিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • নওগাঁ সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, আলো নিভিয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]