Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও ৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 03:15 pm
Last modified: 20 January, 2026, 03:17 pm

Related News

  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও ৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 03:15 pm
Last modified: 20 January, 2026, 03:17 pm
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এছাড়া নর্ডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তার ভাবনা নিয়েও বিদেশিদের আগ্রহ আছে।

হুমায়ুন কবির জানান, আজ চারটি দেশের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এগুলো ছিল সৌজন্য সাক্ষাৎ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়নি। তবে তারা সবাই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রাপথে অগ্রসর হবে—এমন প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / সাক্ষাৎ / রাষ্ট্রদূত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক সংকট আছে, তবে এবারের বাজেট মানুষকে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী
  • দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]