Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
তদন্ত কমিটির প্রতিবেদন: ২০২৪ সালের নির্বাচনে ‘ডামি প্রার্থী’ চক্রান্তের মুখোশ উন্মোচন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:20 pm
Last modified: 15 January, 2026, 04:52 pm

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

তদন্ত কমিটির প্রতিবেদন: ২০২৪ সালের নির্বাচনে ‘ডামি প্রার্থী’ চক্রান্তের মুখোশ উন্মোচন

প্রধান উপদেষ্টা বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ ধরনের নির্বাচনের আয়োজন করা ছিল গোটা জাতির জন্য একটি শাস্তি। কারণ দেশের মানুষ তখন অসহায়ভাবে নিজেদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দৃশ্যটি দাঁড়িয়ে দেখেছিল।’
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 04:20 pm
Last modified: 15 January, 2026, 04:52 pm
ছবি: টিবিএস

২০২৪ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচন ছিল মূলত গণতন্ত্রের এক পরিকল্পিত 'অপব্যাখ্যা'। প্রধান বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে নির্বাচনের একটি কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ দেখাতে 'ডামি প্রার্থী' দাঁড় করানোর কৌশল নেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত সোমবার (১২ জানুয়ারি) তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করার পর, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশিয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখাতে এই কৌশল অবলম্বন করে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচন কোনো প্রকৃত গণতান্ত্রিক চর্চা ছিল না, বরং এটি ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাজানো একটি নিয়ন্ত্রিত আয়োজন। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন থেকে দূরে থাকায়, তৎকালীন প্রশাসন 'স্বতন্ত্র' প্রার্থীদের উৎসাহিত করে—যাদের অনেকেই ছিলেন সরাসরি ক্ষমতাসীন দলের সাথে যুক্ত এবং তারা মূলত 'ডামি প্রার্থী' হিসেবে ভোটের মাঠে ছিলেন।

মূলত ২০১৪ সালের নির্বাচনের পুনরাবৃত্তি এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছিল। সে সময় ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, যা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নেটিজেনসহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ডামি প্রার্থীদের মাঠে নামানোর মাধ্যমে হাসিনা সরকার একটি বহুদলীয় প্রতিযোগিতার বিভ্রম তৈরির চেষ্টা করেছিল, যদিও নির্বাচনের ফলাফল ছিল আগে থেকেই নির্ধারিত।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, 'দেশের মানুষ আগে থেকেই ভোট কারচুপির কথা জানলেও, তৎকালীন শাসনামলে ইচ্ছা অনুযায়ী কীভাবে পদ্ধতিগতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কাগজে কলমে রায় লেখা হয়েছিল, এই প্রতিবেদনে তা স্পষ্ট হয়েছে।'

প্রধান উপদেষ্টা আরও বলেন, 'জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ ধরনের নির্বাচনের আয়োজন করা ছিল গোটা জাতির জন্য একটি শাস্তি। কারণ দেশের মানুষ তখন অসহায়ভাবে নিজেদের ভোটাধিকার কেড়ে নেওয়ার দৃশ্যটি দাঁড়িয়ে দেখেছিল।'

কমিশন উল্লেখ করেছে যে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রশাসনই নির্বাচন পরিচালনার প্রধান শক্তিতে পরিণত হয়েছিল, যার ফলে নির্বাচন কমিশন একটি নামমাত্র প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের 'ডামি' কৌশল ছিল গত এক দশকে ভোটাধিকার হরণের একটি চূড়ান্ত বিবর্তন। এর আগে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন এবং ২০১৮ সালে 'মধ্যরাতের ভোট'—যেখানে প্রায় ৮০ শতাংশ কেন্দ্রে ব্যালট আগেভাগেই সিল মারা হয়েছিল—সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ ছিল ২০২৪-এর এই আয়োজন।

হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বাধীন এই তদন্ত কমিশন বলেছে, এসব কর্মকাণ্ড দেশের নির্বাচনি ব্যবস্থাকে পুরোপুরি কলুষিত করে দিয়েছে।

Related Topics

টপ নিউজ

তদন্ত কমিশন / প্রধান উপদেষ্টা / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]