Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: শ্যুটারসহ গ্রেপ্তার ৪, নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের সন্দেহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 08:35 pm
Last modified: 11 January, 2026, 08:46 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা: শ্যুটারসহ গ্রেপ্তার ৪, নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের সন্দেহ

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহত মোসাব্বির রাজনৈতিক নেতা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ বা কেউ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 08:35 pm
Last modified: 11 January, 2026, 08:46 pm
ছবি: টিবিএস

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় এক শ্যুটারসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্তে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হলেও রাজনৈতিকসহ অন্যান্য কারণগুলোও খতিয়ে দেখছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- হত্যাকাণ্ডে জড়িত দুই শ্যুটারের একজন জিন্নাত (২৪), মূল সমন্বয়কারী মো. বিল্লাল, আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির (২৮) এবং ঘটনার আগের দিন ঘটনাস্থল রেইকি করা মো. রিয়াজ (৩১)। শনিবার (১০ জানুয়ারি) ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি জানায়, এই হত্যাকাণ্ডে আপন তিন ভাই বিল্লাল, আব্দুল কাদির ও রহিম জড়িত ছিল। এর মধ্যে বিল্লাল ও আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা গেলেও আরেক ভাই রহিম, যে সরাসরি শ্যুটার হিসেবে অংশ নিয়েছিল, সে বর্তমানে পলাতক। রহিমসহ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

হত্যার মোটিভ সম্পর্কে ডিবির মো. শফিকুল ইসলাম বলেন, 'নিহত মোসাব্বির রাজনৈতিক নেতা ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ বা কেউ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিদেশ থেকে অর্থ পাঠানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।' গ্রেপ্তারকৃতদের কোনো সরাসরি রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি এবং তারা আত্মীয়স্বজনের আশ্রয়ে আত্মগোপন করেছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁওয়ের আহছানউল্লা ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এআইটিভিইটি) সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোসাব্বির। এ সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগমের করা মামলাটি ডিবি তদন্ত করছে।

Related Topics

টপ নিউজ

হত্যা / স্বেচ্ছাসেবক দলের নেতা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • শিশু রামিসা হত্যা: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, আগামীকাল আত্মপক্ষ শুনানি
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]