Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
বিটিআরসি ভবনে হামলা: গ্রেপ্তার ৪৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2026, 04:50 pm
Last modified: 02 January, 2026, 04:55 pm

Related News

  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

বিটিআরসি ভবনে হামলা: গ্রেপ্তার ৪৫ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ

এজাহার সূত্রে জানা যায়, আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা বিটিআরসি ভবনের দেওয়ালসহ ভবনের ভেতরে ভাঙচুর চালিয়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতিসাধন করেন। 
টিবিএস রিপোর্ট
02 January, 2026, 04:50 pm
Last modified: 02 January, 2026, 04:55 pm
আসামিদের একাংশ। ছবি: টিবিএস

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ আসামিদের আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালত এই আদেশ প্রদান করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালতে পেশ করা ওই আবেদনে বলা হয়, আসামিদেরকে হেফাজতে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা ক্ষতিসাধন করার কথা স্বীকার করেন। তাদের সঠিক নাম, ঠিকানা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতাদের তথ্য সংগ্রহ চলমান আছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হতে পারে। আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের কারাগারে পাঠানো একান্ত প্রয়োজন।

শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইতিপূর্বে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিটিআরসির চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার বৈঠকও করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তে গত ১ জানুয়ারি এনইআইআর সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

এজাহার সূত্রে আরও জানা যায়, এনইআইআর সিস্টেম চালু হওয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রেপ্তারকৃত ৪৫ জনসহ পলাতক আরও ৯ জন এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আন্দোলনকারী গত ১ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় বিটিআরসি ভবনের সামনে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীরা বিটিআরসি ভবনের দেওয়ালসহ ভবনের ভেতরে ভাঙচুর চালিয়ে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতিসাধন করেন। 

এই ঘটনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরটিসি) / কারাগারে পাঠানোর নির্দেশ / আদালত / মোবাইল ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চিত্রনায়ক সালমান শাহ-র দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • 'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]