Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
খালেদা জিয়ার মৃত্যু: গুলশান কার্যালয়ে এসে ‘শোক বইয়ে’ স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 06:40 pm
Last modified: 30 December, 2025, 08:51 pm

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

খালেদা জিয়ার মৃত্যু: গুলশান কার্যালয়ে এসে ‘শোক বইয়ে’ স্বাক্ষর বিদেশি কূটনীতিকদের

দেশগুলোর মধ্যে রয়েছে— চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন ও স্পেনসহ আরও অনেক দেশের প্রতিনিধি।
টিবিএস রিপোর্ট
30 December, 2025, 06:40 pm
Last modified: 30 December, 2025, 08:51 pm
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। শোক জানানোর পাশাপাশি তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত 'শোক বইয়ে' স্বাক্ষর করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮টি দেশের প্রতিনিধি বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। দেশগুলোর মধ্যে রয়েছে— চীন, ভারত, পাকিস্তান, জার্মানি, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন ও স্পেনসহ আরও অনেক দেশ।

এদিকে শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপির রাজনৈতিক মিত্র ও শরিক দলগুলোর শীর্ষ নেতাসহ আরও বিভিন্ন দলের নেতারা কার্যালয়ে আসছেন। এখন পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিমকে শোক বইয়ে স্বাক্ষর করতে দেখা গেছে। 

এছাড়া আরও স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধ করা মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান, মেজর জেনারেল (অব.) এ টি এম ওয়াহাব, বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মাজহার এবং প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য চেয়ারপার্সন অফিসে 'শোক বই' খোলা হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা থেকে এটি খোলা হয়েছে যা রাত ৯টা পর্যন্ত চলবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্বাক্ষর কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, শোক বইতে সর্বপ্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / কূটনীতিক / শোক প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল
  • ‘রঘু আঙ্কেল... আমার চাচু... আমি পরিবারেরই একটা অংশকে হারালাম’: নন্দিতা দাসের পোস্ট
  • স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]