Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
16 February, 2026, 09:40 pm
Last modified: 16 February, 2026, 09:47 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

১৯৯৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে উপ-মিশন প্রধান (ডেপুটি চিফ অফ মিশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হিন্দুস্তান টাইমস
16 February, 2026, 09:40 pm
Last modified: 16 February, 2026, 09:47 pm

বর্তমানে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কূটনীতিক সন্দীপ চক্রবর্তী বাংলাদেশে দেশটির পরবর্তী হাইকমিশনার হতে পারেন বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন কাটিয়ে ঢাকার সাথে সম্পর্ক মেরামতের অংশ হিসেবে নয়াদিল্লি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

১৯৯৬ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে উপ-মিশন প্রধান (ডেপুটি চিফ অফ মিশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, গত বছরের শেষ দিকে ঢাকার এই পদের জন্য যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছিল, তাতে তার নাম ছিল। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জাকার্তায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং বাণিজ্য ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সাথে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তবে গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব বুঝে নিয়ে স্থিতিশীল হওয়া পর্যন্ত বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা আরও কয়েক সপ্তাহ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে পরবর্তী হাইকমিশনার নিয়োগের দাপ্তরিক আনুষ্ঠানিকতা ও 'অ্যাগ্রেমেন্ট' চূড়ান্ত করা হবে।

২০২২ সালের অক্টোবর থেকে বাংলাদেশে অবস্থানরত প্রণয় ভার্মাকে অন্তরালে সক্রিয় থাকা একজন দক্ষ কূটনীতিক হিসেবে দেখা হয়। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই কঠিন সময়েও ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের কূটনীতিকরাই তার ভূমিকার প্রশংসা করেছেন।

গত ১৮ মাসে প্রণয় ভার্মা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনে নিভৃতে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান উপ-হাইকমিশনার পবন কুমার বাধে-ও চলতি বছরের শেষ নাগাদ ঢাকায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

পেরু ও বলিভিয়ার রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সন্দীপ চক্রবর্তী স্পেন ও কলম্বিয়া মিশনে কর্মরত ছিলেন। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সাথে সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবেও কাজ করেছেন।

ধারণা করা হচ্ছে, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় দুই দেশের তলানিতে পৌঁছানো সম্পর্ক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য গত বছরই একজন বাংলাভাষী কূটনীতিককে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার।

ঢাকার পরবর্তী হাইকমিশনারকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সাথে পুনরায় জোরালোভাবে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে, কারণ ভারতের সাথে দলটির সম্পর্কের ক্ষেত্রে এক ধরণের ঐতিহাসিক জটিলতা রয়েছে। তবে বিএনপি এবং তাদের মিত্রদের নিয়ে প্রায় ৭০টি আসনে জয়ী হতে যাওয়া জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বও সম্প্রতি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেছেন।

Related Topics

টপ নিউজ

ভারত / বাংলাদেশ / কূটনীতিক / হাইকমিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]