Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অনলাইন চালু, ছাপা হয়েছে পত্রিকাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2025, 09:50 am
Last modified: 20 December, 2025, 09:52 am

Related News

  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন
  • অদক্ষ পর্যবেক্ষক নিয়োগ, ভোট গণনায় সময়ক্ষেপণ, ভোটার মাইগ্রেশন নিয়ে উদ্বেগ বিশিষ্ট নাগরিকদের
  • প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে
  • মানহানির অভিযোগ: বিএনপির এপোলো ও কলামিস্ট মারুফ মল্লিকের বিরুদ্ধে মামলার আবেদন মাহমুদুর রহমানের

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অনলাইন চালু, ছাপা হয়েছে পত্রিকাও

এর আগে, আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দৈনিক দুটির কার্যক্রম স্থগিত পড়ে।
টিবিএস রিপোর্ট
20 December, 2025, 09:50 am
Last modified: 20 December, 2025, 09:52 am
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট হামলার ঘটনায় একদিন বন্ধ থাকার পর দেশের শীর্ষস্থানীয় দুই দৈনিক দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অনলাইন ও মুদ্রিত প্রকাশনা আবারও চালু হয়েছে।

আক্রান্ত হওয়ার পর গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে দ্য ডেইলি স্টার জানায়, 'শুক্রবার রাতে আমাদের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দ্য ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ জন্য আমরা আমাদের পাঠকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সেবা পুনরুদ্ধারে কাজ করার সময় আপনাদের ধৈর্যের জন্য কৃতজ্ঞ জানাচ্ছি।'

পৃথক এক বিবৃতিতে প্রথম আলো জানায়, 'বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ (১৯ ডিসেম্বর) প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।'

দৈনিক দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানান, আকস্মিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতির কারণে কার্যালয়ের কার্যক্রম স্থগিত রাখতে হয় এবং এ কারণে গতকাল দুই পত্রিকার কোনোটিরই মুদ্রিত সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি।

নিউজরুমের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পর কার্যক্রম স্থবির হয়ে পড়ে বলে জানান তারা। এ ঘটনায় সারাদেশে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ ক্ষুব্ধ বিক্ষোভকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার সময় অফিসের ভেতরে অনেকেই আটকা পড়েন বলে জানা যায়।

জানা যায়, আগুন লাগানোয় আতঙ্কিত হয়ে ছাদে চলে যান ভেতরে অবস্থানকারী সংবাদকর্মীরা। ডেইলি স্টারের আহমেদ দিপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড দেন। ক্যাপশনে তিনি লেখেন, 'এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসুক। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন। ভবনে আগুন দিছে, দেখা নাও হতে পারে।'

আগুনের ধোঁয়ায় ভেতরে থাকা অনেকেই এসময় অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টা ৩৫ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকল বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার সময় আটকে পড়া সাংবাদিকদের পরিস্থিতি সরেজমিনে দেখতে গেলে একদল বিক্ষোভকারীর হাতে হয়রানি ও ধাক্কার শিকার হন দৈনিক নিউ এজ–এর সম্পাদক নুরুল কবির।

Related Topics

টপ নিউজ

প্রথম আলো / দ্য ডেইলি স্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার
  • প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বাড়তি পুলিশ মোতায়েন
  • অদক্ষ পর্যবেক্ষক নিয়োগ, ভোট গণনায় সময়ক্ষেপণ, ভোটার মাইগ্রেশন নিয়ে উদ্বেগ বিশিষ্ট নাগরিকদের
  • প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ৮ আসামি রিমান্ডে
  • মানহানির অভিযোগ: বিএনপির এপোলো ও কলামিস্ট মারুফ মল্লিকের বিরুদ্ধে মামলার আবেদন মাহমুদুর রহমানের

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]