Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
নির্বাচনী প্রচারণা সময়সীমার বাইরে কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 December, 2025, 11:10 am
Last modified: 15 December, 2025, 11:11 am

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

নির্বাচনী প্রচারণা সময়সীমার বাইরে কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে: ইসি

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও অন্যান্য কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনোভাবেই নির্বাচনী পরিবেশ ব্যাহত করা যাবে না এবং অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।
টিবিএস রিপোর্ট
15 December, 2025, 11:10 am
Last modified: 15 December, 2025, 11:11 am
ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও অন্যান্য কর্মসূচি নির্ধারিত প্রচারণা সময়সীমার বাইরে আয়োজন করা যেতে পারে। তবে এক্ষেত্রে শর্ত হলো—এসব কর্মসূচির কারণে নির্বাচনী পরিবেশ ব্যাহত করা যাবে না এবং অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।

এ ধরনের কোনো কর্মসূচি আয়োজনের আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পূর্বানুমতিও নিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রোববার (১৪ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাসস।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল গত ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিঠিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত নির্বাচন আচরণবিধি ২০২৫-এর ১৮ নম্বর বিধির কথা উল্লেখ করে বলা হয়, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত প্রচারণা সময়সীমার বাইরে জাতীয় দিবস পালন কিংবা ধর্মীয়, সামাজিক ও অন্যান্য কর্মসূচি আয়োজন করা যেতে পারে, যদি সেসব কর্মসূচির কারণে নির্বাচনী পরিবেশ ব্যাহত না হয় এবং আচরণবিধি মেনে চলা হয়। তবে সেক্ষেত্রে কোনো কর্মসূচি আয়োজনের আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অবশ্যই পূর্বানুমতি নিতে হবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনী প্রচারণা / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সোশ্যাল মিডিয়া যেভাবে বিজয়কে রাজনৈতিক 'সুপারস্টারে' পরিণত করেছে
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]