Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে, তারিখ চূড়ান্ত নয়: ডা. জাহিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 09:05 pm
Last modified: 10 December, 2025, 09:17 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল

স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে, তারিখ চূড়ান্ত নয়: ডা. জাহিদ

বিদেশে নেওয়ার বিষয়ে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গত শুক্রবারই তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং অন্যদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমানে ভ্রমণ বা ‘ফ্লাই’ করার মতো উপযোগী না থাকায় তখন তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি।’
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 09:05 pm
Last modified: 10 December, 2025, 09:17 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তবে কবে নেওয়া হবে, সেই নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ডা. জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বললে তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাতে তিনি সাড়া দিচ্ছেন।

বিদেশে নেওয়ার বিষয়ে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, 'গত শুক্রবারই তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একদিকে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং অন্যদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমানে ভ্রমণ বা 'ফ্লাই' করার মতো উপযোগী না থাকায় তখন তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি।'

চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, 'দেশ ও বিদেশের চিকিৎসকরা সমন্বিতভাবে মেডিকেল বোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক তার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিচ্ছেন। বোর্ডের সদস্যরা সেই পরামর্শ বাস্তবায়নে নিরলস কাজ করছেন, যাতে তার জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। বিশ্বের সর্বাধুনিক চিকিৎসার মান বজায় রেখে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শেই বর্তমানে তার চিকিৎসা চলছে।'

ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, 'মেডিকেল বোর্ডের সব সদস্যই আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে প্রয়োজনে যেকোনো সময় তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে।'

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • ব্যথা নিরাময়ে আকুপাংচার কি আসলেই কাজ করে?
  • আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আঘাত পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: আদেশের একদিন পরই লাভলু মোল্লার জামিন বাতিল

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]