Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
লক্ষ্মীপুরে বিএনপি-জেএসডির মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
08 December, 2025, 09:55 pm
Last modified: 08 December, 2025, 10:15 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুরে বিএনপি-জেএসডির মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ, গুলিবিদ্ধ ২

আগামী নির্বাচনে জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। একই আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে চান বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজাম। যদিও বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনো প্রার্থীতা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
টিবিএস রিপোর্ট 
08 December, 2025, 09:55 pm
Last modified: 08 December, 2025, 10:15 pm
ছবি: টিবিএস

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। জেএসডি নেতৃবৃন্দের দাবি, বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর এই হামলা চালিয়েছে। তবে পাল্টা হামলার অভিযোগ তুলেছে উপজেলা বিএনপিও।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

জেএসডি নেতৃবৃন্দের অভিযোগ, দলের সহ-সভাপতি ও আ স ম আবদুর রবের স্ত্রী তানিয়া রবের নির্বাচনী জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে তাদের দুজন কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। এছাড়া নেতাকর্মীদের বহনকারী অন্তত ১৫টি গাড়ি ভাঙচুরের অভিযোগও করেছেন তারা।

অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ সোহেলের নেতৃত্বে জেএসডির লোকজনই উল্টো বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

জানা গেছে, সোমবার বিকেলে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি তানিয়া রব। ওই জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওনা হন। পথে তারা বাধা ও হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, 'বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এতে মো. মান্নান ও আবদুল মান্নান গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়।'

জেএসডির অন্য আহত নেতাকর্মীরা হলেন— লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল, ইবনে হাসান, বিদন ও তারেক। গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন বলেন, 'জেলা নেতৃবৃন্দের নির্দেশে আমরা নিরব ভূমিকায় ছিলাম। কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দীন আজাদ সোহেলের নেতৃত্বে চরের সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পাঁচজন আহত হয়েছে। তারা দোকানঘরও ভাংচুর করেছে। আমাদের কোনো নেতাকর্মী জেএসডির লোকজনের ওপর হামলা করেনি।'

পরিস্থিতি সম্পর্কে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, 'দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।'

উল্লেখ্য, আগামী নির্বাচনে জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। একই আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে চান বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজাম। যদিও বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনো প্রার্থীতা ঘোষণা করা হয়নি। প্রার্থিতা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / বিএনপি / জেএসডি / হামলা-ভাঙচুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]