Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি: নতুন এসপিদের নিয়ে কাল বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:35 pm
Last modified: 03 December, 2025, 07:43 pm

Related News

  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি: নতুন এসপিদের নিয়ে কাল বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তার ওপর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এসব বিষয় মাথায় রেখে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও সুসংহত ও নিরপেক্ষ রাখতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 07:35 pm
Last modified: 03 December, 2025, 07:43 pm
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদ্য পদায়ন হওয়া সব জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে আগামীকাল বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকালীন দায়িত্ব পালন ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল সকাল সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদত হোসাইন বলেন, 'মাঠপর্যায়ের কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্ব কীভাবে পালন করবেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কীভাবে কাজ করবেন- সার্বিক বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন এবং বিশেষ দিকনির্দেশনা দিতে পারেন।'

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তার ওপর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এসব বিষয় মাথায় রেখে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও সুসংহত ও নিরপেক্ষ রাখতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

জানা যায়, বৈঠকে পুলিশ সুপারদের পাশাপাশি বিভিন্ন মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ জেলার এসপি সাইফুল ইসলাম শান্তু জানান, আগামীকাল বৈঠকের জন্য অন্য এসপিদের মতো তাকেও ডাকা হয়েছে। মাঠে দায়িত্ব পালনের জন্য বৈঠক থেকে নিশ্চয়ই নানা দিকনির্দেশনা আসবে।

এর আগে, গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়নের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

পদায়নের ক্ষেত্রে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে দক্ষতা ও নিরপেক্ষতার ভিত্তিতে তালিকা করা হয়। এরপর লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার মতে, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে বিতর্ক এড়াতেই এ লটারির পদ্ধতি নেওয়া হয়েছিল।
 
Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / এসপি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]