Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
যারা জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 November, 2025, 12:05 pm
Last modified: 26 November, 2025, 12:14 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • উৎসবমুখর পরিবেশে ভোটের আহ্বান সিইসির, চাইলেন সবার সহযোগিতা
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি

যারা জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

নির্বাচন ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
টিবিএস রিপোর্ট
26 November, 2025, 12:05 pm
Last modified: 26 November, 2025, 12:14 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়াকে কেউ প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'যারা নির্বাচন প্রতিহতর করার ঘোষণা দিচ্ছে, সব ধরণের ব্যবস্থা আমরা নিব। এ বিষয় সবার সহোযোগিতায় লাগবে, সাংবাদিক, ভোটারদের, দেশবাসীর সবাই মিলে এই ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করবো। রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদা দিয়েছে তারা সুন্দর নির্বাচন চায়।'

বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

নির্বাচন ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি (আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন) ঠিক করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী ৩০ নভেম্বর বসার কথা রয়েছে। সেখানে ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ফাইনাল হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমি বলবোনা আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। ৫ আগস্ট ২০২৪ এ দেখেছেন কি অবস্থা ছিল। আর এখানকার অবস্থা দেখেন, তুলনা করেন। আপনি সেইফলি ঘুমাতে পারছেন, সেইফলি এখানে আসতে পারছেন। পথে তো কোন অসুবিধা হয় নি। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।'

সিইসি বলেন, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

প্রধান নির্বাচন কমিশনার / এ এম এম নাসির উদ্দিন / নির্বাচন প্রতিহত / ব্যবস্থা নেওয়া হবে / ঝুঁকিপূর্ণ এলাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • উৎসবমুখর পরিবেশে ভোটের আহ্বান সিইসির, চাইলেন সবার সহযোগিতা
  • প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের
  • দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি
  • আমরা বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারবো,পরিবেশ ভালো আছে: সিইসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]