Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
তারেক রহমানকে নিয়ে কটূক্তি: কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 01:15 pm
Last modified: 20 November, 2025, 01:19 pm

Related News

  • যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ ২০ জুলাই
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
  • চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

তারেক রহমানকে নিয়ে কটূক্তি: কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, মামলাটির অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে কাভার না করায় বিচারক খারিজের আদেশ দেন। 
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 01:15 pm
Last modified: 20 November, 2025, 01:19 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে শাহিন মাহমুদ (এম. এইচ) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে করা মামলার আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালত এই আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটির অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে কাভার না করায় বিচারক খারিজের আদেশ দেন। 

এর আগে, গত ১৯ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে মামলাটির আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। 

বাদীর অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।'

এরপর ১৫ নভেম্বর মামলার আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, '৮৮ কোটি টাকা দিয়ে বুলেট-প্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।'

বাদী অভিযোগ করেন, এই পোস্টের মাধ্যমে আসামি মিথ্যা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দুরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।

এছাড়া বলা হয়েছে, আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরব কলুষিত করেছেন। আসামির দাবীকৃত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট-প্রুফ গাড়ি কেনা হয়নি। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / কটূক্তি / কন্টেন্ট ক্রিয়েটর / শাহিন মাহমুদ / মামলার আবেদন / খারিজ / সাইবার সুরক্ষা অধ্যাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ ২০ জুলাই
  • সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
  • চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ
  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]