Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ফেব্রুয়ারিতেই নির্বাচন, দেশি-বিদেশি কোনো শক্তিই বানচাল করতে পারবে না: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 02:05 pm
Last modified: 11 November, 2025, 02:09 pm

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

ফেব্রুয়ারিতেই নির্বাচন, দেশি-বিদেশি কোনো শক্তিই বানচাল করতে পারবে না: প্রেস সচিব

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 02:05 pm
Last modified: 11 November, 2025, 02:09 pm
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, 'ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। এ পর্যন্ত ৭টি বাস পোড়ানো হয়েছে। আমাদের ধারণা এটা আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠন করেছে।'

সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি আরও বলেন, 'ডেমরায় একজনকে হাতেনাতে ধরা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জে। তার মধ্যে ময়মনসিংহে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে একটি বাস পোড়ানোর সময় একজন মারা গেছেন। এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করছে কেন তাদেরকে এদেশের মানুষ ফ্যাসিস্ট বলে। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।'

নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, 'ইতিমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।'

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হুসাইন উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / শফিকুল আলম / নির্বাচন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]