Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
৪ ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন মনোনয়নবঞ্চিত আসলাম চৌধুরীর অনুসারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 08:30 pm
Last modified: 03 November, 2025, 11:15 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

৪ ঘণ্টা পর ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন মনোনয়নবঞ্চিত আসলাম চৌধুরীর অনুসারীরা

সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এ অবরোধের ফলে দেশের ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক চরম ভোগান্তিতে পড়েন।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 08:30 pm
Last modified: 03 November, 2025, 11:15 pm
ছবি: টিবিএস

বিএনপির মনোনয়ন না পাওয়ায় দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকেরা প্রায় চার ঘণ্টা বিক্ষোভ-অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ থেকে সরে গেছেন। আজ সোমবার রাত পৌনে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।   

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় আসলাম চৌধুরীর অনুসারীরা আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।

এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিক। 

রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য আলহাজ্ব মো. মোরসালিন।

এরপর রাত পৌনে ১১টার দিকে ফৌজদারহাট, বাংলাবাজার ও ভাটিয়ারীসহ বেশ কয়েক জায়গা থেকে অবরোধ তুলে নেন  নেতা-কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল শুরু স্বাভাবিক হয়। 

এর আগে বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'আসলাম চৌধুরীর সমর্থকেরা ফৌজদারহাট, ভাটিয়ারি ও বারো আউলিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। ভাটিয়ারিতে তারা মহাসড়কের দুই পাশ দখল করে নেয়, ফলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।'

তিনি আরও জানিয়েছিলেন, পুলিশ অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তবে তারা কোনো অনুরোধে সাড়া দিচ্ছে না।'

ছবি: টিবিএস

পুলিশ জানায়, মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আন্তজেলা পরিবহন ও পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটে।

এদিকে, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) আনিসুর রহমান টিবিএসকে বলেন, 'অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে বিভিন্ন রুটের অন্তত ছয়টি ট্রেন আটকে আছে। এরমধ্যে সীতাকুণ্ডে নাসিরাবাদ এক্সপ্রেস, কুমিরায় চট্টলা এক্সপ্রেস ও বড়তাকিয়ায় পাহাড়িকা এক্সপ্রেস উল্লেখযোগ্য। এছাড়া উদয়ন ও তুর্ণা এক্সপ্রেস ছাড়তে পারছে না।'

তিনি আরও বলেন, 'সীতাকুণ্ডে কুমিরা রেললাইন উপড়ে ফেলা হয়েছে বলে পুলিশ আমাদের জানিয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এমন হলে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পড়বেন।'

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কাজী সালাহ উদ্দিনকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হন। এরই প্রতিবাদে তার সমর্থকেরা এ আন্দোলনে নামে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আসলাম চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন প্রত্যাশী / বিএনপি নেতা / সড়ক অবরোধ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]