Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
জাতীয় নির্বাচন ঘিরে পোশাকখাতে উদ্দেশ্যমূলকভাবে শ্রম অস্থিরতা তৈরির আশঙ্কা মালিকদের

বাংলাদেশ

রিয়াদ হোসেন
27 October, 2025, 12:00 pm
Last modified: 27 October, 2025, 12:04 pm

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • আইনি জটিলতা ও শ্রমিক অসন্তোষের মুখে অন্তর্বর্তী সরকারের চট্টগ্রাম বন্দরের চুক্তির উদ্যোগ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রচারণা চালাচ্ছেন অধিকাংশ প্রার্থী

জাতীয় নির্বাচন ঘিরে পোশাকখাতে উদ্দেশ্যমূলকভাবে শ্রম অস্থিরতা তৈরির আশঙ্কা মালিকদের

বকেয়া পাওনা ইস্যু ছাড়াও অন্য কোনো কারণে শ্রমিকরা রাস্তায় নামলে সেটিকে পুঁজি করে কোনো মহল যেন বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে শিল্পের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে সরকারের সহায়তা চেয়েছেন তারা।
রিয়াদ হোসেন
27 October, 2025, 12:00 pm
Last modified: 27 October, 2025, 12:04 pm
ফাইল ছবি: রাজীব ধর

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শ্রমঘন পোশাক শিল্প এলাকায় উদ্দেশ্যমূলকভাবে শ্রমিক অসন্তোষ ও নাশকতামূলক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন শিল্পমালিকরা। এ খাতে যেকোনো ধরনের অস্থিরতা রোধে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।

বিশেষত, বকেয়া পাওনা ইস্যু ছাড়াও অন্য কোনো কারণে শ্রমিকরা রাস্তায় নামলে সেটিকে পুঁজি করে কোনো মহল যেন বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে শিল্পের ক্ষতি করতে না পারে—সে বিষয়ে সরকারের সহায়তা চেয়েছেন তারা।

রোববার (২৬ অক্টোবর) উত্তরার বিজিএমইএ কার্যালয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নেতারা নির্বাচনকালীন সম্ভাব্য শ্রম অসন্তোষের আশঙ্কার বিষয়টি তুলে ধরেন এবং সহায়তা চান। সভায় সেনাবাহিনীর নবনিযুক্ত নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) উপস্থিত ছিলেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "নির্বাচনের সময় কেউ যেন দুরভিসন্ধিমূলক কিছু করতে না পারে—আমরা আমাদের সেই উদ্বেগ সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি, যাতে এই খাতে বাড়তি সহায়তা পাওয়া যায়।"

তিনি আরও বলেন, "আমাদের আশঙ্কা, নির্বাচনের সময় পোশাক খাতে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। তাই আগেভাগেই বিষয়টি জানানো হয়েছে।"

বিজিএমইএর পরিচালক শেখ হোসাইন মোহাম্মদ মুস্তাফিজ টিবিএস-কে বলেন, "নির্বাচনকালীন সময়ে শ্রমিক অসন্তোষের একটি আশঙ্কা রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আমরা চাই, এমন কোনো ঘটনা যেন ছড়িয়ে না পড়ে।"

তিনি বলেন, "অসন্তোষের মূল কারণ সাধারণত বকেয়া মজুরি–সংক্রান্ত হয়ে থাকে। তবে মজুরির বাইরে অন্যান্য ইস্যুতেও হঠাৎ করে অস্থিরতা দেখা দেয়। আমরা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যেন যারা বেতন দিতে পারছে না, তাদের সমস্যা সমাধান করা যায়। প্রয়োজনে অনুপস্থিত কারখানা মালিকের সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।"

তিনি আরও যোগ করেন, "আমাদের বড় আশঙ্কা হলো—হঠাৎ রাস্তায় নেমে পড়া। নির্বাচনের সময় এমন পরিস্থিতি ঘটতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।"

নির্বাচনকে কেন্দ্র করে পোশাক খাতে শ্রম অসন্তোষের আশঙ্কা রয়েছে কি না জানতে শ্রম মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানওয়ার জাহান ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। বিষয়টি হোয়াটসঅ্যাপে জানানো হলেও গতরাত ১০টা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে একইদিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক বৈঠকেও পোশাক খাতের বিষয়গুলো আলোচনায় আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাবলু। 

টিবিএস-কে তিনি বলেন, "সভায় বলা হয়েছে, পোশাক খাতে বড় কোনো অস্থিরতার ইস্যু নেই। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।"

এদিকে শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএস-কে বলেন, "বর্তমানে অন্তত পাঁচটি কারখানায় বকেয়া বেতন নিয়ে আলোচনা চলছে। রোববারও ময়মনসিংহের একটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি শ্রম ভবনের সামনে অবস্থান করেছেন।
 
Related Topics

টপ নিউজ

শ্রমিক অসন্তোষ / জাতীয় নির্বাচন / পোশাক শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • আইনি জটিলতা ও শ্রমিক অসন্তোষের মুখে অন্তর্বর্তী সরকারের চট্টগ্রাম বন্দরের চুক্তির উদ্যোগ
  • বিমানবন্দর-মহাখালী সড়কে পোশাক শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রচারণা চালাচ্ছেন অধিকাংশ প্রার্থী

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]