Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
অতিরিক্ত বৃষ্টিপাতে রাজশাহীতে এবার ছাতিম গাছে ফুল কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 12:45 pm
Last modified: 26 October, 2025, 12:45 pm

Related News

  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

অতিরিক্ত বৃষ্টিপাতে রাজশাহীতে এবার ছাতিম গাছে ফুল কম

টিবিএস রিপোর্ট
26 October, 2025, 12:45 pm
Last modified: 26 October, 2025, 12:45 pm

এবার ছাতিমের গাছে নেই তেমন ফুল। ছবি: টিবিএস

রাজশাহীতে গত বছর ছাতিম গাছে প্রচুর ফুল এসেছিলো। ফুলের সুমিষ্ট গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছিল পুরো নগরী। এ নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে রিপোর্ট হয়েছিলো, 'ছাতিমের শহর রাজশাহী, ফুলে ফুলে ভরে উঠছে নগর'। 

কিন্তু এবার চিত্র কিছুটা ভিন্ন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ফুল অঙ্কুরেই বিনষ্ট হওয়ায় গাছে ফুল কম এসেছে। গাছে যেসব ফুল এসেছিল, সেগুলোও বৃষ্টিপাতে চুপসে গেছে। অনেক ফুল শুকিয়ে গেছে। ফলে খুব মনোযোগ দিয়ে না দেখলে বাইরে থেকে বোঝা যায় না গাছে ফুল এসেছে কি না!

রাজশাহীর সিঅ্যান্ডবি মোড় থেকে রেলগেট পর্যন্ত এবং শ্রীরামপুর এলাকার জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কে দেখা গেছে, সারি সারি ছাতিম গাছ দাঁড়িয়ে আছে। সড়ক ধরে হেঁটে গেলে গাছে কোনো ফুলই চোখে পড়ে না। কাছে গিয়ে মনোযোগ দিয়ে দেখলে গাছের পাতার ভেতরে দেখা যায় ফুল, বিবর্ণ, ধূলিধূসর ও নির্জীব। 

এবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ অঙ্কুর। ছবি: টিবিএস

তবে অনেক গাছে নতুনভাবে কুঁড়ি আসতে দেখা গেছে। বিশেষ করে নগরীর ঘোড়া চত্বর থেকে বর্ণালীর মোড় পর্যন্ত সড়কে ফ্লাইওভারের কাজ করায় ছাতিম গাছে কয়েক স্তরের পুরো ধুলার স্তর জমেছে ছাতিম গাছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবে, গত কয়েক বছরে নগরীর বিভিন্ন চওড়া ফুটপাতে প্রায় ৫৬০টি ছাতিম গাছ লাগানো হয়েছে। 

২০২৪ সালে ছাতিম গাছে ধরা ফুল। ছবি: আতিক হোসেন জিসান

এরমধ্যে নগরীর রেলগেট থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত, শ্রীরামপুর জেলা প্রশাসকের বাংলোর সামনের সড়কের দুই ধারে, সিপাইপাড়া জেলখানার পিছনের সড়কের ফুটপাত, উপশহর, সপুরাসহ বিভিন্ন সড়কের ফুটপাতে এসব ছাতিম গাছ লাগানো হয়েছে। শুধু রেলগেট থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের দুপাশের ফুটপাতে লাগানো হয়েছে ৩৫০টি ছাতিম গাছ।

গতবারের পুষ্পশোভিত ছাতিম গাছ। ছবি: টিবিএস

নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে লক্ষ্মীপুর সড়কের ধারে ছাতিম গাছের ছায়াতলে কাজীহাটা এলাকার চা বিক্রেতা শামসুল আলমের চায়ের দোকান। 

শামসুল বলেন, 'আমি গত ৩০ বছর ধরে এই এলাকায় চায়ের দোকান করছি। এবার গাছে গত বছরের তুলনায় ফুল কম এসেছে। তবে কিছু কিছু গাছে আবার ফুল ভালোই এসেছিল। কিন্তু এখন আর গাছে ফুল তেমন নাই। সব ঝরে গেছে।'

এবারের প্রায় ফুলবিহীন ছাতিম। ছবি: টিবিএস

তার ধারণা, গাছে আবার নতুনভাবে কুঁড়ি আসছে। সপ্তাহ দুই পর আবার গাছে ভালো ফুল ধরবে।

কাজীহাটার ফলের দোকানদার মমিন বলেন, 'আগে গাছে নিয়মিত পানি দেওয়া হতো। এখন তো আর কোনো যত্ন নিতে দেখি না।'

বেস্ট ইলেকট্রনিক্সের বিক্রয়কর্মী সুমনও একই সুরে বললেন, 'এবার মোটামুটি গাছে ফুল এসেছিল, কিন্তু আগেরবারের মতো না। এখন গাছে কোনো যত্ন নাই। গাছে ধূলার আস্তর পড়ে আছে, পাখির বিষ্ঠা লেগে আছে গাছের পাতায়। আগে যেভাবে নিয়মিত গাছে পানি স্প্রে করা হতো, তার কিছুই দেখা যায় না। পানি দিলে গাছ চকচক করে।'

ঝোপালো ছাতিমের গাছে এবার অনাদরে পড়েছে ধুলোর আস্তর। ছবি: টিবিএস

রাজশাহী সিটি করপোরেশনের পরিবেশ শাখা প্রধান ও পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, অক্টোবর মাসের শুরু থেকে ছাতিম গাছে ফুল আসতে থাকে। কিন্তু ফুল ফোটার সময় অতিরিক্ত বৃষ্টিপাতে ছাতিম গাছের ফুল ঝরে গেছে। এজন্য এবার গাছে কম ফুল দেখা গেছে। তারপরও যা ফুল ছিল, তাতে রাতে নগরবাসীকে সুমিষ্ট গন্ধ দিয়েছে।

এবার ধুলোয় ঢাকা পড়া ছাতিমের পাতা। ছবি: টিবিএস

তিনি বলেন, 'ছাতিম গাছ দ্রুত বর্ধনশীল। তীব্র রোদে মানুষকে ছায়া দেয়। আবার এ সময় এর মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এক কিলোমিটার দূর থেকেও এই ফুলের গন্ধ পাওয়া যায়। ফুল ঝরে যাওয়ার পর এর বীজ সংগ্রহ করা হয়। পরে বীজ থেকে চারা উৎপাদন করা হয়।'

গতবার ছাতিম ফুল। ছবি: আতিক হোসেন জিশান

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 'পথের পাঁচালী' উপন্যাসে ছাতিম ফুলের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন: 'অপু বলিল, কী ফুলের গন্ধ বেরুচ্ছে, দিদি? তাহাদের মা বলিল, তাহাদের জ্যেঠামশায়ের ভিটার পিছনে ছাতিম গাছ আছে, সেই ফুলের গন্ধ। তাহার পর সকলে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়। ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচলাগা শিশিরাদ্র নৈশবায়ু ভরিয়া যায়। মধ্যরাতে বেনুবনশীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের ম্লান জ্যোৎস্না উঠিয়া শিশিরসিক্ত গাছপালার ডালে পাতায় চিকচিক করছে।'

Related Topics

টপ নিউজ

রাজশাহী / ছাতিম / ছাতিম গাছ / ছাতিম ফুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • মাছির অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক গ্রামের মানুষ, প্রতিকার না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]