Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2025, 01:45 pm
Last modified: 21 October, 2025, 04:02 pm

Related News

  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি

বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

টিবিএস রিপোর্ট
21 October, 2025, 01:45 pm
Last modified: 21 October, 2025, 04:02 pm

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর)  দুপুর ২টা নাগাদ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, 'সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আজ থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করছি।' 

তিনি আরও বলেন, 'আমরা ৮ দিন শ্রেণি কার্যক্রমে যেতে পারিনি। আমরা আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে-কটা শনিবার আছে আমরা খোলা রাখব। আমরা জাতিকে বুঝিয়ে দিতে চাই—শিক্ষার্থীরা আমাদের সন্তান, আমরা তাদের ক্ষতি চাই না। আমাদের কষ্ট হলেও শনিবার প্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ৮ দিন যে ক্ষতি হয়েছে আমরা পোষায় দেব।'

ছবি: রাজীব ধর/টিবিএস

সরকারের এ সিদ্ধান্তে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক।

কেন্দ্রীয় শহীদ মিনারে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান কবীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এ প্রজ্ঞাপন আমাদের কষ্টের মাঝে স্বস্তি এনে দিয়েছে। কারণ, এটাই প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতাংশ আকারে আবাসিক ভাতা চালু হলো। সরকারসহ শিক্ষা নীতিনির্ধারকদের ধন্যবাদ জানাই। দেশে শতকরা ৯৭ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। এই ৯৭ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ রেখে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।'

কক্সবাজারের চকরিয়া উপজেলার জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নবি হোসাইন বলেন, 'আমাদের প্রত্যাশার সবটা পূরণ হয়নি, তবে যেমন বলা হয়—সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এতটুকুতেই আমরা খুশি।'

এর আগে আজ সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির ব্যাপারে সম্মতি দেয় অর্থ বিভাগ। আগামী ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।'

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আজ (২১ অক্টোবর) শিক্ষক প্রতিনিধির হাতে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনপত্র তুলে দেন। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।'

শর্তগুলো হলো:

(ক) পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে;

(খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)'; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকার সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে।

(গ) বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীরা কোনও বকেয়া প্রাপ্য হবেন না।

(ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে;

(ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যৎ কোনও অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ ওই অনিয়মের জন্য দায়ী থাকবেন।

২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাব এবং ১৩ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

Related Topics

টপ নিউজ

এমপিওভুক্ত শিক্ষক / অর্থ মন্ত্রণালয় / বাড়ি ভাড়া বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, নতুন নীতিমালা জারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]