Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 10:00 am
Last modified: 23 February, 2026, 10:03 am

Related News

  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • ২০২৪-২৫ অর্থবছরে ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি, সবচেয়ে বেশি চীন-ভারতের সঙ্গে: বাণিজ্যমন্ত্রী   
  • সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব, ঘাটতি ২ লাখ কোটি

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা

এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় অর্থ ছাড়ের অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 10:00 am
Last modified: 23 February, 2026, 10:03 am
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) লোগো।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে ফ্যামিলি কার্ডে ও খোলা ট্রাক কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চিনি, সয়াবিন তেল ও ডাল বিক্রি করে প্রায় এক হাজার ৪১২ কোটি টাকার ঘাটতির সম্মুখীন হয়েছে।

এই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়ের অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে টিসিবি পণ্যের আমদানি ব্যয়, স্থানীয়ভাবে কেনা পণ্যের দাম ও বিক্রয়মূল্য যথাযথভাবে নিরীক্ষা করা হয়েছে। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী টিসিবি যে ভর্তুকি চেয়েছে তা যথাযথ।  

নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা দিতে সরকার টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিমাসে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে। কার্ডধারীরা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি এবং পাঁচ কেজি চাল পান। কোনো কোনো মাসে অন্যান্য পণ্যও থাকে টিসিবির সরবরাহ তালিকায়।

টিসিবির তথ্য অনুযায়ী, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায়, চিনি প্রতি কেজি ৭০ টাকায় এবং মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি করা হয়। তবে পণ্য সংগ্রহমূল্য, সংরক্ষণ ব্যয় এবং ডিলার কমিশনসহ মোট খরচ বিক্রয়মূল্যের চেয়ে বেশি হওয়ায় সামগ্রিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ৪৫ লাখের বেশি। এছাড়া বিশেষ পরিস্থিতিতে এসব পণ্য খোলা ট্রাকেও বিক্রি করা হয়। যদিও ট্রাকে বিক্রি করা পণ্যের দাম একটু বেশি নিয়ে থাকে টিসিবি।

টিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রমজানের পণ্য, চাল পেঁয়াজসহ অন্যান্য পণ্যের মোট বার্ষিক ভর্তুকির পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। তবে ফ্যামিলি পরিবার কার্ড কর্মসূচির আওতায় সয়াবিন তেল, চিনি ও ডালের ভর্তুকি আলাদাভাবে হিসাব করা হয়।

তিনি সতর্ক করে বলেন, সময়মতো ভর্তুকির অর্থ ছাড় না হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা সম্ভব হবে না। 

Related Topics

টপ নিউজ

টিসিবি / ভুর্তুকি মূল্যে পণ্য বিক্রয় / ২০২৪-২৫ অর্থবছর / ঘাটতি / অর্থ ছাড় / অর্থ মন্ত্রণালয় / বাণিজ্য মন্ত্রণালয় / টিসিবির ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত
  • সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • ২০২৪-২৫ অর্থবছরে ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি, সবচেয়ে বেশি চীন-ভারতের সঙ্গে: বাণিজ্যমন্ত্রী   
  • সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব, ঘাটতি ২ লাখ কোটি

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]