Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম

বাংলাদেশ

মো. তাহমিদুল আলম জায়িফ
16 October, 2025, 02:00 pm
Last modified: 16 October, 2025, 02:23 pm

Related News

  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%

২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম

সারাদেশে প্রায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
মো. তাহমিদুল আলম জায়িফ
16 October, 2025, 02:00 pm
Last modified: 16 October, 2025, 02:23 pm
এইচএসসি ফল প্রকাশের পর উচ্ছ্বসিত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। ছবি: রাজিব ধর/টিবিএস

গত ২০ বছরের মধ্যে এ বছরই উচ্চমাধ্যমিকে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

সারাদেশে প্রায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

সর্বশেষ ২০০৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। সেবছর ৩ হাজার ৩৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিলেন। তখন সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে।

ফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৪ সালের পর পাসের হার ধীরে ধীরে বাড়তে থাকে। ২০০৫ সালে পাসের হার ছিল প্রায় ৫৯ শতাংশ, আর জিপিএ–৫ পেয়েছিলেন ৫ হাজার ৫০৯ জন।

২০০৬ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৬৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিলেন ৯ হাজার ৮৬৮ জন। ২০০৭ সালে পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক ২৭ শতাংশে।

২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে এইচএসসি পরীক্ষার পাসের হারে ওঠানামা দেখা দেয়। ২০১২ সালে সর্বোচ্চ ৭৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। অপরদিকে ২০১৮ সালে পাসের হার নেমে আসে ৬৪ দশমিক ৫৫ শতাংশে, যা ১২ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। পরের বছর থেকে পাসের হার আবারও বাড়তে থাকে।

২০১৯ সালে পাসের হার বেড়ে দাঁড়ায় ৭৩ দশমিক ৯৩ শতাংশে। ২০২০ সালে কোভিড–১৯ মহামারির কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৩ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২৪ সালে পাসের হার দাঁড়ায় ৭৭ দশমিক ৭৮ শতাংশে। 

Related Topics

টপ নিউজ

এইচএসসি / এইচএসসি ফলাফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]