Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
এবার ডাব প্রতীকের পরিবর্তে শাপলা পেতে ইসিতে আবেদন বাংলাদেশ কংগ্রেসের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 07:30 pm
Last modified: 13 October, 2025, 08:06 pm

Related News

  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

এবার ডাব প্রতীকের পরিবর্তে শাপলা পেতে ইসিতে আবেদন বাংলাদেশ কংগ্রেসের

সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা প্রতীক চেয়ে সিইসির কাছে আবেদন করেন। বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি ইসিতে জমা দেন।
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 07:30 pm
Last modified: 13 October, 2025, 08:06 pm
ছবি: সংগৃহীত

ডাব প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। 

দলটির দাবি, শাপলা প্রতীকের প্রথম দাবিদার তারা, তাই অন্য কোনো দলকে প্রতীকটি দেওয়া হলে সেটি অবিচার হবে।

সোমবার (১৩ অক্টোবর) দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম তাদের নামে বরাদ্দ থাকা ডাব প্রতীকের বদলে শাপলা প্রতীক চেয়ে সিইসির কাছে আবেদন করেন। বাংলাদেশ কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি ইসিতে জমা দেন।

আবেদনে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র ও লোগোতেও শাপলার ছবি ছিল।

২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে বিকল্প হিসেবে 'বই' প্রতীক প্রস্তাব করলেও গেজেটভুক্ত প্রতীকের বাইরে অনুমোদন না থাকায় শেষ পর্যন্ত 'ডাব' প্রতীক নিতে হয় দলটিকে।

দলটির দাবি, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দল 'শাপলা' প্রতীক চাওয়ার আবেদন করেছে। সেক্ষেত্রে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দেওয়া উচিত। 

আবেদনে বলা হয়, "জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত 'শাপলা' যদি কোনো দলকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে বাংলাদেশ কংগ্রেসকে 'ডাব'-এর পরিবর্তে 'শাপলা' প্রতীক বরাদ্দ দিতে হবে।''

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে জানিয়েছে, তারা 'শাপলা' প্রতীক না পেলে নিবন্ধন নেবে না।

এর আগে নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল, তবে নির্বাচন কমিশন তাদের আবেদন গ্রহণ করেনি।

Related Topics

টপ নিউজ

ডাব প্রতীক / শাপলা প্রতীক / ইসি / বাংলাদেশ কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]