Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
পূজা নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2025, 02:55 pm
Last modified: 01 October, 2025, 05:41 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

পূজা নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: রিজভী

রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। 
টিবিএস রিপোর্ট
01 October, 2025, 02:55 pm
Last modified: 01 October, 2025, 05:41 pm
ছবি: টিবিএস

দুর্গাপূজা নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী আরও বলেন, 'দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা সর্বত্র চেষ্টা করছি যাতে এই উৎসব উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতা-কর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।'

সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে  তিনি বলেন, 'যারা ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।'

রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি এটিকে 'দুঃখজনক' বলে অভিহিত করেন।

তিনি বলেন, 'আমরা নিশ্চিত করছি যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের ভাবমূর্তি যেন কেউ কলঙ্কিত করতে না পারে, সে জন্য সবাই সতর্ক রয়েছে।'

রিজভী বলেন, '১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করেছে। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও আমরা এক ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।'

দেশে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ও নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

রিজভী / বিএনপি / সাম্প্রদায়িক সম্প্রীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  
  • রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
    রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
    বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: ঢাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ  

2
রিফর্ম ইউকে-র নেতা নাইজেল ফারাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
মোস্তাফিজুর রহমান লিটু (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]