Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ট্রেড ইউনিয়ন গঠনে ন্যূনতম ৫০ শ্রমিকের শর্ত দিতে যাচ্ছে সরকার

বাংলাদেশ

রিয়াদ হোসেন
29 September, 2025, 11:15 am
Last modified: 29 September, 2025, 11:20 am

Related News

  • সেনাবাহিনীকে জমি হস্তান্তরের আগে পাওনা পরিশোধের দাবি জলিল টেক্সটাইল মিলের শ্রমিকদের
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার

ট্রেড ইউনিয়ন গঠনে ন্যূনতম ৫০ শ্রমিকের শর্ত দিতে যাচ্ছে সরকার

নতুন নিয়মে বলা হচ্ছে, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ন্যূনতম শ্রমিক সংখ্যা নির্ধারণ করা হবে কারখানার আকার অনুযায়ী।
রিয়াদ হোসেন
29 September, 2025, 11:15 am
Last modified: 29 September, 2025, 11:20 am
ইলাস্ট্রেশন: দুনিয়া জাহান/টিবিএস ক্রিয়েটিভ

মাত্র ২০ জন শ্রমিকের সমর্থন পেলেই কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

নতুন নিয়মে বলা হচ্ছে, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ন্যূনতম শ্রমিক সংখ্যা নির্ধারণ করা হবে কারখানার আকার অনুযায়ী। একই সঙ্গে একটি কারখানায় সর্বোচ্চ ইউনিয়নের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ট্রাইপার্টাইট কনসালটেটিভ কমিটির বৈঠকে ট্রেড ইউনিয়ন গঠনে নতুন শর্ত চূড়ান্ত হয়েছে। এর ভিত্তিতে শ্রম আইন সংশোধন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, যেসব কারখানায় ন্যূনতম ৫০ এবং সর্বোচ্চ ৩০০ শ্রমিক রয়েছে, সেখানে ইউনিয়ন গঠনে ৫০ জনের সমর্থন লাগবে।

৩০১ থেকে ১,০০০ শ্রমিকের কারখানায় ১০০ জন; ১,০০১ থেকে ৩,০০০ শ্রমিকের কারখানায় ৩০০ জন এবং ৩,০০০-এর বেশি শ্রমিকের কারখানায় ইউনিয়ন গঠনে অন্তত ৪০০ শ্রমিকের সমর্থন প্রয়োজন হবে।

তিনি বলেন, "বিস্তর আলোচনার পর এ সিদ্ধান্তে সব পক্ষ একমত হয়েছেন। এর ভিত্তিতে শিগগিরই বাংলাদেশ শ্রম আইন সংশোধন করা হবে।

তবে ৫০ জনের কম শ্রমিক রয়েছে এমন কারখানার জন্য কোনো সিদ্ধান্ত হয়নি। ওই কর্মকর্তা জানান, "শ্রম আইন সংশোধনের পর এ বিষয়ে বিধি প্রণয়ন করা হবে।"

এর আগে সরকার একক সিদ্ধান্তে জানিয়েছিল, ২০ শ্রমিকের সমর্থন পেলেই যেকোনো কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে এবং একটি কারখানায় সর্বোচ্চ পাঁচটি ইউনিয়ন করা যাবে। মালিকপক্ষ সে সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তাদের মতে, "মাত্র ২০ শ্রমিকের সুযোগ দিলে অযৌক্তিক শ্রমচর্চা (আনফেয়ার লেবার প্র্যাকটিস) বাড়বে এবং শিল্প বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে।"

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি টিবিএসকে বলেন, "কারখানার আকার অনুযায়ী শ্রমিকসংখ্যার ভিত্তিতে ইউনিয়ন গঠনের শর্ত ঠিক করে দেওয়া ভালো সিদ্ধান্ত। তবে একটি কারখানায় পাঁচটি ইউনিয়ন হলে দলাদলি বাড়বে, যা উৎপাদন পরিবেশের জন্য ক্ষতিকর।"

এদিকে, ৫০ জনের নিচে শ্রমিক রয়েছে এমন কারখানার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিপুল শ্রমিকের অধিকার অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের শীর্ষ এক শ্রম অধিকার বিশেষজ্ঞ—যিনি আইএলওতেও দায়িত্ব পালন করেছেন—নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "৫০ জনের নিচে শ্রমিক আছেন এমন কারখানার সংখ্যা কয়েক লাখ। এই ব্র্যাকেটেই প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজ করেন। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শ্রমিক অধিকার কার্যত উপেক্ষিত হলো। কারণ আইন সংশোধনের পর কবে বিধি হবে, তার নিশ্চয়তা নেই।"

সিবিএ হবে শ্রমিকদের ভোটে

বর্তমান আইনে কোনো কারখানায় একটি ট্রেড ইউনিয়ন থাকলে সেটিই স্বয়ংক্রিয়ভাবে কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) হিসেবে স্বীকৃতি পায়। সেখানে শ্রমিকদের ভোটের প্রয়োজন হয় না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কোনো কারখানায় একটি ট্রেড ইউনিয়ন থাকলেও শ্রমিকদের 'হ্যাঁ' বা 'না' ভোটের মাধ্যমে সেটি সিবিএ হিসেবে নির্ধারিত হবে।

অন্যদিকে, যেসব কারখানায় একাধিক ট্রেড ইউনিয়ন আছে, সেখানে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে যে ইউনিয়ন সর্বাধিক ভোট পাবে, সেই ইউনিয়ন সিবিএ গঠন করতে পারবে।

শ্রম আইন অনুযায়ী, মালিকপক্ষের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনায় ও দরকষাকষিতে আইনগত ক্ষমতা শুধুমাত্র সিবিএর হাতে থাকবে।
 
Related Topics

টপ নিউজ

ট্রেড ইউনিয়ন / শ্রমিক / কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • সেনাবাহিনীকে জমি হস্তান্তরের আগে পাওনা পরিশোধের দাবি জলিল টেক্সটাইল মিলের শ্রমিকদের
  • শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]