Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
মিডিয়া ফ্লোটিলায় গাজায় যাচ্ছেন শহিদুল আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 05:45 pm
Last modified: 27 September, 2025, 05:56 pm

Related News

  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!
  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

মিডিয়া ফ্লোটিলায় গাজায় যাচ্ছেন শহিদুল আলম

লেখক ও অধিকারকর্মী রেহনুমা আহমেদ বলেন, ‘ইসরায়েল বিকারগ্রস্ত। দাবি হওয়া উচিত—এক রাষ্ট্র ফিলিস্তিন, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিতে বসবাস করবে।’
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 05:45 pm
Last modified: 27 September, 2025, 05:56 pm
শহিদুল আলম। ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের বহনকারী নৌযাত্রা 'মিডিয়া ফ্লোটিলা'য় অংশ নিতে যাচ্ছেন খ্যাতিমান আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

আগামীকাল (২৮ সেপ্টেম্বর) ইতালি থেকে যাত্রা শুরু করবেন তিনি। সেখানে যোগ দিয়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে গাজামুখী ফ্লোটিলায় উঠবেন শহিদুল।

আজ (২৭ সেপ্টেম্বর) দৃক এক বিবৃতিতে জানায়, বিকেল ৩টায় পান্থপথের দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন শহিদুল। সেখানে তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্দেশ্য তুলে ধরবেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতির বার্তা দেবেন।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে নিশ্চিত করেছেন শহিদুল আলমের স্ত্রী, লেখক ও অধিকারকর্মী রেহনুমা আহমেদ।

তিনি বলেন, 'শহিদুল যাচ্ছেন বলে আমরা গর্বিত এবং বাংলাদেশকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় প্রতিনিধিত্ব করতে দেখে গর্বিত। আমাদের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ, যেমনটি থাকা উচিৎ এবং আমি সবসময় তাতে গর্ব বোধ করেছি।'

'শহিদুলের জীবনসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আমার কোনো উদ্বেগ প্রকাশ করা নির্লজ্জতা হবে, কারণ গাজায় নারী-পুরুষ-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমি চাই গণহত্যা বন্ধ হোক এবং সবার নিরাপত্তা কামনা করি।'

তিনি আরও বলেন, 'গাজায় ইসরায়েলের গণহত্যা প্রায় দুই বছর ধরে চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন এবং পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় এটি অব্যাহত আছে। সাম্প্রতিক সময়ে কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরায়েলের নৃশংসতা এখনও চলমান। ইসরায়েল প্যাথলজিক্যাল। দাবি হওয়া উচিত—এক রাষ্ট্র, ফিলিস্তিন, যেখানে মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিতে বসবাস করবে।'

বিশ্বের বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন নিয়ে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন দীর্ঘদিন ধরে থাকা গাজার অবরোধ ভাঙতে যাচ্ছে। এই অভিযানে তাদের জাহাজগুলোতে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবকদের বহন করা হবে। উল্লেখ্য, একাধিকবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাধা ও হামলার শিকার হয়েছে তারা।

চলতি বছরের ৩১ আগস্ট বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা উদ্যোগে গাজার উদ্দেশে যাত্রা করেন। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী দুবার তাদের বহরে হামলা চালিয়েছে। বর্তমানে বহরটি গ্রিসের জলসীমায় নোঙর করা রয়েছে।

আজকের ঘোষণায় দৃক আরও জানিয়েছে, 'বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও ২০০৭ সাল থেকে গাজা অবরুদ্ধ রয়েছে। সেখানে মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, আরোপিত দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে।'

আসন্ন গণমাধ্যম ফ্লোটিলার লক্ষ্য—গাজার অবরুদ্ধ জনগণের কণ্ঠস্বর বিশ্বে পৌঁছে দেওয়া ও তথ্য অবরোধ ভাঙা।

Related Topics

টপ নিউজ

শহিদুল আলম / আলোকচিত্রী / ফ্রিডম ফ্লোটিলা / গাজা / ফিলিস্তিন / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • সামরিক অভিযানে ছেলেকে বিশেষ সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু!
  • হ্যাঁ, ইসরায়েলিরা আমেরিকার রাজনীতিতে প্রভাব খাটায়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]