Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ডাকসু নির্বাচন: এজিএস পদে গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকেই পাঁচ প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 07:55 pm
Last modified: 24 August, 2025, 08:06 pm

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

ডাকসু নির্বাচন: এজিএস পদে গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকেই পাঁচ প্রার্থী

বাগছাসের সদস্যসচিব এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ‘হাসিব দুই পদে নমিনেশন কিনেছে, এটা আমাদের স্ট্রাটেজি (কৌশল)।’
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 07:55 pm
Last modified: 24 August, 2025, 08:06 pm
বায়ে থেকে মো. হাসিবুল ইসলাম, সানজানা আফিফা, মো: আশিকুর রহমান জীম, আশরেফা খাতুন, তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নিয়ে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বাগছাস সমর্থিত 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকের পদে মনোনীত হয়েছিলেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। তবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকায় দেখা গেছে, এজিএস পদেও তার নাম রয়েছে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় হাসিবুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন যে তিনি এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একই প্যানেল থেকে এজিএস প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাগছাসের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন। আশরেফা এবং হাসিবুল ছাড়াও বাগছাস থেকে এ পদে লড়বেন আরও তিনজন নেতা—কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সানজানা আফিফা এবং ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব মো. আশিকুর রহমান জীম।

একই পদে সংগঠনের পাঁচ নেতার প্রতিদ্বন্দ্বিতা শৃঙ্খলার ঘাটতির ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন। এ বিষয়ে জানতে চাইলে আশরেফা খাতুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অভ্যুত্থান পরবর্তী সময়ে সবার মধ্যে নেতৃত্ববোধ তৈরি হয়েছে, তাই সবাই ডাকসু নির্বাচন করতে চাচ্ছে। আমরা নেতাকর্মীদের গণতন্ত্র চর্চা করতে দিচ্ছি।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত আমরা কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করিনি।'

বাগছাসের সদস্যসচিব এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, 'হাসিব দুই পদে নমিনেশন কিনেছে, এটা আমাদের স্ট্রাটেজি (কৌশল)।'

এর আগে স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী বলেছিলেন, 'দলের নেতাদের সাথে মতৈক্য না হওয়ায় স্বতন্ত্রভাবে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

ডাকসু / ডাকসু নির্বাচন / ডাকসুর এজিএস / বাগছাস / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস খান ও শাহনাজ শারমীন
  • শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]