Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
যশোর-৩ ও ৬ আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবে বিএনপির বিক্ষোভ, সিইসিকে স্মারকলিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 12:30 pm
Last modified: 21 August, 2025, 12:34 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

যশোর-৩ ও ৬ আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাবে বিএনপির বিক্ষোভ, সিইসিকে স্মারকলিপি

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত যশোর-৬ আসন বাস্তবায়িত হলে এর অন্তর্ভুক্ত কেশবপুর উপজেলা যশোর-৫ আসনে সংযুক্ত করতে হবে। আর যশোর-৪ আসনে বাঘারপাড়ার সঙ্গে সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করতে হবে। এতে যশোর-৩ (সদর) আসন থেকে ওই পাঁচ ইউনিয়ন বাদ পড়বে।
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 12:30 pm
Last modified: 21 August, 2025, 12:34 pm
ছবি: গুগল ম্যাপ

জাতীয় সংসদ আসন ৯০ ও ৮৮—যথাক্রমে যশোর-৬ ও যশোর-৩—এর সীমানা পুনঃনির্ধারণ প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে যশোর জেলা বিএনপি। 

বুধবার তারা বিক্ষোভ মিছিল করে স্থানীয় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাও করে এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি জমা দেয়। দুপুরে প্রেস ক্লাব যশোরে নেতারা সংবাদ সম্মেলনও করেন।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত যশোর-৬ আসন বাস্তবায়িত হলে এর অন্তর্ভুক্ত কেশবপুর উপজেলা যশোর-৫ আসনে সংযুক্ত করতে হবে। আর যশোর-৪ আসনে বাঘারপাড়ার সঙ্গে সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করতে হবে। এতে যশোর-৩ (সদর) আসন থেকে ওই পাঁচ ইউনিয়ন বাদ পড়বে।

এর আগে ৬ আগস্ট বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সিইসির কাছে যশোর-৬ আসনের পুনর্গঠনের দাবিতে লিখিত আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত এলাকা উন্নয়ন বিচ্ছিন্ন এবং যশোর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে বিভক্ত। ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রমের জন্য অভয়নগর উপজেলা, মণিরামপুরের ছয়টি ইউনিয়ন—ঢাকুরিয়া, হরিদাসকাটি, কুলটিয়া, দুর্বাডাঙ্গা, নেহালপুর ও মনোহরপুর—এবং কেশবপুর উপজেলার সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরিঘোনা ইউনিয়ন অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে।

ইসি আগামী ২৪ আগস্ট থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শুরু করবে। যশোর-৩ ও যশোর-৬ আসনসহ মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির শুনানি হবে। শুনানি শেষে পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বান জানান। 

নেতারা বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান অবস্থার ভিত্তিতেই যশোরের ছয়টি আসনে নির্বাচন হয়ে আসছে। শুধু ২০০৮ সালের অনির্বাচিত সরকারের সময়ে এর ব্যত্যয় ঘটে। এখন আবার সেই অবস্থায় ফেরানোর চেষ্টা হচ্ছে, যা মূলত নির্বাচনে বিলম্ব ঘটানোর ষড়যন্ত্র।

বক্তারা সতর্ক করে বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষার বিরোধী কোনো পরিবর্তন মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে বিএনপি রাজনৈতিক ও আইনগতভাবে অবস্থান নেবে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

যশোর / সংসদীয় আসন / ভোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]