Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
জটের মধ্যেও ইতালিতে বাংলাদেশিদের জন্য মৌসুমি কাজের ভিসা প্রক্রিয়া ফের শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 11:20 am
Last modified: 12 August, 2025, 11:23 am

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ

জটের মধ্যেও ইতালিতে বাংলাদেশিদের জন্য মৌসুমি কাজের ভিসা প্রক্রিয়া ফের শুরু

দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে বাংলাদেশ পুনরায় এ কর্মসূচির আওতায় আসায় বাংলাদেশিদের জন্য ইতালিতে মৌসুমি কাজে অংশ নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 11:20 am
Last modified: 12 August, 2025, 11:23 am
প্রতীকী ছবি। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ইতালি সরকার 'ফ্লুসি ডিক্রি' কর্মসূচির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে মৌসুমি ও অ-মৌসুমি খাতে কর্মী নিয়োগ করে থাকে। দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর ২০২২ সাল থেকে বাংলাদেশ পুনরায় এ কর্মসূচির আওতায় আসায় বাংলাদেশিদের জন্য ইতালিতে মৌসুমি কাজে অংশ নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সম্প্রতি ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে বৃদ্ধি পেয়েছে ভিসা আবেদনকারীর সংখ্যা।

২০২৪ সালে ইতালি 'ল ডিক্রি নং ১৪৫' জারি করে; এর আওতায় ২০২৪ সালের ২২ অক্টোবরের আগে ইস্যুকৃত সকল ওয়ার্ক পারমিট স্থগিত করা হয়। নতুন এই আইনের বিধান অনুযায়ী, কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষেই ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ভিসা অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে।

ফলে স্থানীয় ইতালীয় দূতাবাস মুলতবি ভিসা অনুমোদনের জন্য প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, যা সময়সাপেক্ষ। তবুও তারা ইতোমধ্যে প্রায় ৪০ হাজার মুলতবি আবেদনের মধ্যে ৮ হাজারেরও বেশি নিষ্পত্তি করেছে। এছাড়া, আরও প্রায় ২০ হাজার সম্ভাব্য আবেদনকারীর ওয়ার্ক পারমিট ও সংশ্লিষ্ট ভিসা প্রক্রিয়াকরণের যাচাই-বাছাই শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

নুল ওস্তা তথা ওয়ার্ক পারমিটগুলোর জট দ্রুত নিষ্পত্তির বিষয়টি দুই দেশই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বছরের মে মাসের প্রথম দিকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির বাংলাদেশ সফরসহ ইতালীয় রাষ্ট্রদূত ও সফররত ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠকেই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা নিরসনে ইতালি সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

গত ৬ মে বাংলাদেশ ও ইতালি অভিবাসন সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে। স্থগিতাদেশ কেবল ২২ অক্টোবর ২০২৪-এর আগে ইস্যুকৃত অনুমতিপত্রের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায়, এর পর আবেদন করা শত শত প্রার্থী ইতোমধ্যেই ভিসা পেয়েছেন, এবং আরও অনেকের ভিসা শিগগিরই পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোম মিশন ইতালির কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ইতালির দূতাবাস জনবলও বৃদ্ধি করেছে।

তবে এক বা একাধিক অসাধু চক্রের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট ও নকল নথিপত্র জমা পড়ায় আবেদনগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। ইতোমধ্যে ইতালিতে এ সংক্রান্ত একাধিক ফৌজদারি তদন্ত চলমান রয়েছে।

ইতালির দূতাবাস স্মরণ করিয়ে দিয়েছে, ভিসা প্রক্রিয়ায় কেবল সরকারিভাবে নির্ধারিত ফি-ই প্রযোজ্য। দালালকে অর্থ প্রদান করলে ভিসা বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়ার ঝুঁকি থাকে, পাশাপাশি প্রকৃত আবেদনকারীদের জন্য প্রক্রিয়া ধীর হয়ে যায়।

বৈধ নুলা ওস্তা থাকা আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Related Topics

টপ নিউজ

ইতালি / অভিবাসী কর্মী / প্রবাসী / বাংলাদেশ-ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • সবার আগে কারা পাবেন প্রবাসী কার্ড, কী কী সুবিধা থাকছে?
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চাকরি ও মজুরি নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশি অভিবাসীরা: আরএমএমআরইউ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]