Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের কেউ রেহাই পাবে না: চিফ প্রসিকিউটর তাজুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 03:50 pm
Last modified: 11 August, 2025, 03:51 pm

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের ট্রাইব্যুনালে বিচার শুরু
  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের কেউ রেহাই পাবে না: চিফ প্রসিকিউটর তাজুল

আজকের শুনানিতে প্রথম সাক্ষী হিসেবে শহীদ আনাসের বাবা পলাশ ও মা সাক্ষ্য দেন। এর আগে, ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
টিবিএস রিপোর্ট
11 August, 2025, 03:50 pm
Last modified: 11 August, 2025, 03:51 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই বিচার থেকে রেহাই পাবে না। তিনি বলেন, যারা ভেবেছিল বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে বা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচার প্রক্রিয়া ব্যাহত করা যাবে, তাদের জন্য এটাই স্পষ্ট বার্তা–অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।  আজ চাঁনখারপুলে জুলাই-আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, যেসব তরুণ তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার আজও বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্রই এ দায়িত্ব পালন করবে।

আজকের শুনানিতে প্রথম সাক্ষী হিসেবে শহীদ আনাসের বাবা পলাশ ও মা সাক্ষ্য দেন। এর আগে, ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

গ্রেফতারকৃত চার আসামি হলেন-শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আদালতে হাজির হননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া কোনোভাবেই থামবে না বলেও জানান চিফ প্রসিকিউটর।

Related Topics

টপ নিউজ

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / জুলাই হত্যাকাণ্ড / বিচার / রেহাই পাবে না

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • বিচারের নামে অবিচার নয়, আইন মেনে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী  
  • জুলাই আন্দোলনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: হাছান মাহমুদ, নওফেলসহ ২২ জনের ট্রাইব্যুনালে বিচার শুরু
  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]