Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জি এম কাদের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2025, 05:00 pm
Last modified: 28 July, 2025, 05:05 pm

Related News

  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জি এম কাদের  

তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। আবার আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয়, তাহলে এই সরকার কীভাবে দল নিরপেক্ষ হয়?
টিবিএস রিপোর্ট
28 July, 2025, 05:00 pm
Last modified: 28 July, 2025, 05:05 pm
জি এম কাদের। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের ভেতরে আরেকটা সরকার আছে। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। তাদের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই।

সোমবার (২৮ জুলাই) পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, আমাদের মিছিল-মিটিং করতে দেওয়া হয়নি। আমাদের নেতা-কর্মীদের আটক করা হয়েছে, আমাদের অফিস ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তখন সরকার উৎকণ্ঠিত হয়নি, এমনকি দুঃখ প্রকাশও করেনি। যেদিন থেকে আমি এই সরকারের সমালোচনা করা শুরু করেছি, সেদিন থেকেই আমার নামে মামলা দেওয়া শুরু করেছে। আমার নামে হত্যাসহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। জুলাই হত্যাকাণ্ডের মিথ্যা মামলায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জামিন দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। আবার আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তাই হয়, তাহলে এই সরকার কীভাবে দল নিরপেক্ষ হয়? ফলে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নিবাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশের এ অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচিত প্রতিনিধিরা যদি সবাইকে নিয়ে একযোগে কাজ করে, তাহলেই দেশটা হয়তো রক্ষা পাবে। সরকারকে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না।

তিনি বলেন, দোসর আখ্যা দিয়ে এখন আমাদের ওপর জুলুম-নির্যাতন চলছে। আমাদের রাজনীতি করতে দেবে কি না বা নির্বাচন করতে দেবে কি না, তা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশে বা বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জি এম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

এখন যারা সরকার চালাচ্ছে, তাদের চেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টি অনেক বেশি সক্রিয় ছিল জানিয়ে জি এম কাদের বলেন, আমরা অনেক বেশি ঝুঁকি নিয়েছি। বৈষম্যবিরোধী নেতৃত্ব দেওয়ায় রংপুরে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। অন্তত চারজন গ্রেপ্তার হয়েছে। আমাদের দুজন নেতা শহীদ হয়েছেন। আহত হয়েছেন আমাদের অসংখ্য নেতা-কর্মী। শহীদ আবু সাঈদের কবর রাজনৈতিক নেতাদের মধ্যে সবার আগে আমিই জিয়ারত করেছি। জাতীয় পার্টি আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা ও সহায়তা দিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

জি এম কাদের / জাতীয় পার্টি / নির্বাচন / অন্তর্বর্তী সরকার / গ্রেপ্তার / মামলা / অগ্নিসংযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান মামদানি; ট্রাম্প বললেন, ‘কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না’
  • ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • পশু হাটের ইজারাদারের অফিসে গুলি: গ্রেপ্তার ৫, বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]