Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
জুলাই গণঅভ্যুত্থানের মামলায় নির্দোষদেরও আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2025, 07:50 pm
Last modified: 27 July, 2025, 07:52 pm

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় নির্দোষদেরও আসামি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘যেখানে একটি ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে করা হয়েছে ২০০ জনকে। এ কারণে তদন্তে দেরি হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
27 July, 2025, 07:50 pm
Last modified: 27 July, 2025, 07:52 pm
ছবি: টিবিএস

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অনেকটিতেই নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'যেখানে একটি ঘটনায় ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে করা হয়েছে ২০০ জনকে। এ কারণে তদন্তে দেরি হচ্ছে।'

আজ (২৭ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে নির্মিত 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, কিছু মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।'

একই অনুষ্ঠানে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর সংরক্ষণ ও বাঁধানোর কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তরের কার্যক্রমও এগিয়ে চলছে, যেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনেরো বছরের ঘটনাবলিকে কেন্দ্র করে কাজ হচ্ছে।

তিনি বলেন, 'বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিলেন। তাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।'

শহিদদের জন্য প্রস্তাবিত আবাসন প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেশি—এমন প্রশ্নে আদিলুর বলেন, 'আমরা সেখানে কিছু অসঙ্গতি পেয়েছি। তাই প্রস্তাবনা অনুমোদন না করে ফেরত পাঠানো হয়েছে। রিভিউ ও তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।'

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

এর আগে শহিদ পরিবারের সদস্য ও উপদেষ্টারা শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টারা।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / জাহাঙ্গীর আলম চৌধুরী / জুলাই গণঅভ্যুত্থান / মামলা / মামলা জট / আদিলুর রহমান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত
  • ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআই-র বিরুদ্ধে অ্যাপলের মামলা
  • দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী
  • হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখলেন চেম্বার আদালত

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]