Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
চট্টগ্রামে 'জুলাইয়ের গান ও ড্রোন শো', স্মৃতিচারণে উড়বে হাজারো ড্রোন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 July, 2025, 11:40 am
Last modified: 16 July, 2025, 11:42 am

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে 'জুলাইয়ের গান ও ড্রোন শো', স্মৃতিচারণে উড়বে হাজারো ড্রোন

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শো-তে আকাশে একসাথে উড়বে প্রায় ১ হাজার ড্রোন, যা ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরবে জুলাইয়ের বিভিন্ন ঘটনা ও গাঁথা।
টিবিএস রিপোর্ট 
16 July, 2025, 11:40 am
Last modified: 16 July, 2025, 11:42 am
অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জেলা সার্কিট হাউজে একটি সমন্বয় সভায় এইসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: টিবিএস

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে 'জুলাইয়ের গান এবং ড্রোন শো'। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় নগরের কাজীর দেউড়ির জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমী শো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শো-তে আকাশে একসাথে উড়বে প্রায় ১ হাজার ড্রোন, যা ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরবে জুলাইয়ের বিভিন্ন ঘটনা ও গাঁথা।

অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জেলা সার্কিট হাউজে একটি সমন্বয় সভায় এইসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় ফারুকী বলেন, 'এই আয়োজন কেবল স্মরণ নয়, এটি আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণ। ড্রোন ডিসপ্লে'র মাধ্যমে তুলে ধরা হবে জুলাইয়ের বীরগাঁথা। চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো আগামীকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কীভাবে ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশ কোন জায়গা থেকে এখানে এসে পৌঁছাল, সেটা আগামীকালকে তুলে ধরা হবে। '

ড্রোন শো দেখার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সিএমপি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ড্রোন শো ছাড়াও মাসব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে: প্রতীকী ম্যারাথন, বৃক্ষরোপণ, ২৪-এর গ্রাফিতি প্রতিযোগিতা, শিশু শহীদদের স্মরণে গান-কবিতা-চিত্রাঙ্কন আয়োজন, 'মাদারস অব জুলাই' সমাবেশ, 'জুলাই হিরোস' সম্মাননা, চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা সম্প্রচার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

Related Topics

টপ নিউজ

জুলাই আন্দোলন / ড্রোন শো / মোস্তফা সরয়ার ফারুকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম
  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ ৭ হত্যা মামলায় সাবেক এমপি সাইফুলসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]